ঢাবিতে পানি-বিদ্যুতের অপচয় রোধে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি

১২ এপ্রিল ২০২৬, ০৩:০৯ PM
শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণ করেন ছাত্রদলে নেতাকর্মীরা

শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণ করেন ছাত্রদলে নেতাকর্মীরা © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পানি ও বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বানে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় ছাত্রদল। বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে লিফলেট বিতরণ ও প্রচারণার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জনসচেতনতা তৈরির উদ্যোগ নেয় সংগঠনটি।

রবিবার (১২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলামের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে ‘আমরা আমাদের দায়িত্ব পালন করছি কি না’ শিরোনামে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।  

জনসচেতনতা তৈরি লক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণ এবং পানি ও বিদ্যুতের অপচয় রোধে করণীয়গুলো শিক্ষার্থীদের কাছে তুলে ধরেন।  

এ সময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘পৃথিবীর তিন ভাগ পানি থাকার পরও শুষ্ক মৌসুমে বাংলাদেশের বহু জায়গায় সুপেয় পানি পাওয়া যায় না। পানি সংরক্ষণ করার অভ্যাস যদি আমরা করতে পারি তাহলে একটা বড় বিপর্যয় থেকে রক্ষা পাওয়া সম্ভব।’

তিনি আরও বলেন, ‘বিদ্যুৎ একটা জাতীয় সম্পদ। আমাদের সবারই উচিত এই জাতীয় সম্পদের রক্ষায় এগিয়ে আসা, সচেতন হওয়া। সবাই যদি সঠিকভাবে নিজের দায়িত্বটুকু পালন করে, রুম থেকে বের হওয়ার সময় লাইট-ফ্যান যথাযথ বন্ধ করে বের হই, দিনের আলোটাকে যদি ব্যবহারে অভ্যস্ত হই এবং সোলার ব্যবহারে অভ্যস্ত হই এবং যে ভারী যে যন্ত্রপাতিগুলো আছে এগুলো দিনের বেলায় কম ব্যবহার করি, তাহলে বিদ্যুৎটাকেও একটু সাশ্রয় করা সম্ভব।’

৬ ঘণ্টার ব্যবধানে ঝরে গেল ১৫ প্রাণ, দুই পরিবারেরই ১১ জন
  • ১৭ অক্টোবর ২০২৬
নন-এমপিওভুক্ত যেসব প্রতিষ্ঠানকে দ্রুত এমপিওভুক্তির সুপারিশ
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষ…
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বরে আক্রান্ত মিরাজ, বিকল্প ভাবনায় কে?
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনাল ম্যাচে মারামারি, যবি…
  • ১৭ অক্টোবর ২০২৬
অটোরিকশা চালিয়ে জীবিকা, স্বপ্ন এক লাখ গাছ লাগানোর
  • ১৭ অক্টোবর ২০২৬