ঢাবি ছাত্রের স্ট্যাটাস ভাইরাল

আব্বার আর জামিন লাগবে না, ভাগ্য  আমার!

১৬ এপ্রিল ২০২৬, ০১:৩১ PM
জাকিউর রাফিদ নাফি ও তার বাবা জিয়াউল হক জিয়া

জাকিউর রাফিদ নাফি ও তার বাবা জিয়াউল হক জিয়া © সংগৃহীত

‘আব্বার আর জামিন লাগবে না, আহ্ ভাগ্য আমার! আমার আব্বার আত্মার শান্তির জন্য সবাই দোয়া করবেন। ক্ষমা করে দিও বাবা, আমি তোমার অযোগ্য সন্তান, ওই জেলের শক্ত লোহাগুলোর কাছে হেরে গেলাম।’

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া মো. জাকিউর রাফিদ নাফির এমন স্ট্যাটাস এখন ভাইরাল। নাফি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র এবং একইসঙ্গে শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সাবেক উপ- মুক্তিযোদ্ধা ও গবেষণা বিষয়ক সম্পাদক।

জানা গেছে, মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ৯টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যান জিয়াউল হক জিয়া (৫৫)। তিনি আওয়ামী লীগের জামালপুর জেলা শাখার উপদেষ্টা পরিষদের সদস্য এবং দিগপাইত ডি.কে উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন। তিনি জামালপুর জেলা কারাগারে বন্দি ছিলেন। 

কারাগার সূত্রে জানা যায়, শনিবার দুপুরে হঠাৎ তার রক্তচাপ কমে গেলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। তিনি দুর্নীতি দমন কমিশনের একটি মামলায় এ বছরের ১৫ জানুয়ারি গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন।

জামালপুর জেলা কারাগারের সহকারী সার্জন ডা. শামীম রেজা বলেন, ‘নিহতের রক্তচাপ হঠাৎ কমে গিয়েছিল। পরে তাকে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’ 

ভোগান্তির অবসান, রুয়েটে বিভিন্ন সার্টিফিকেট উত্তোলন করা যাব…
  • ২৯ জুলাই ২০২৬
প্রাইভেটকারে এলোপাতাড়ি গুলি, চালকের আসনে থাকায় প্রাণে বাঁচ…
  • ২৯ জুলাই ২০২৬
পে স্কেলের ওপর আইএমএফের খড়গ, চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে অক…
  • ২৯ জুলাই ২০২৬
পুলিশের এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ২৯ জুলাই ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে উদ্ধারে গিয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের হেন…
  • ২৯ জুলাই ২০২৬
আজ সারা দেশে বিক্ষোভ করবে এনসিপি
  • ২৯ জুলাই ২০২৬