কলসি কাঁখে সুপেয় পানির দাবিতে ম্যারাথনে অংশ নিলেন দুই শতাধিক তরুণ-তরুণী

২০ এপ্রিল ২০২৬, ১২:১৩ PM
ম্যারাথনে অংশ নেওয়া তরুণ-তরুণীরা

ম্যারাথনে অংশ নেওয়া তরুণ-তরুণীরা © টিডিসি

উপকূলীয় জনপদে সুপেয় পানির তীব্র সংকটের চিত্র তুলে ধরতে সাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী ম্যারাথন ‘রান ফর ওয়াটার-২.০’। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা দুই শতাধিক তরুণ-তরুণী ও পরিবেশকর্মী অংশ নেন।

সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ছয়টায় মুন্সিগঞ্জ গ্যারেজ বাজার থেকে শুরু হওয়া এই ম্যারাথন প্রায় সাড়ে চার কিলোমিটার পথ অতিক্রম করে আবাদচণ্ডিপুর গাজী বাড়ি ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়। অংশগ্রহণকারীরা মাটির কলস হাতে দৌড়ে উপকূলবাসীর পানি সংগ্রহের দৈনন্দিন সংগ্রামের প্রতীকী চিত্র তুলে ধরেন।

স্থানীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন শরুব ইয়ুথ টিম এই আয়োজনের উদ্যোগ নেয়, সহযোগিতায় ছিল একশনএইড বাংলাদেশ। এ ছাড়া ৩০টির বেশি যুব সংগঠন ও উন্নয়ন সংস্থা এতে অংশগ্রহণ করে।

ম্যারাথনে প্রথম স্থান অধিকার করেন গাবুরার জি কে সাব্বির হোসেন, দ্বিতীয় হন বুড়িগোয়ালিনীর সাগর হোসেন এবং তৃতীয় হন সাতক্ষীরা সদরের ওয়াছিমুল ইসলাম তপু।

ম্যারাথন শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, এটি শুধু ক্রীড়া আয়োজন নয়, বরং উপকূলীয় মানুষের পানির অধিকার ও জলবায়ু ন্যায়বিচারের দাবিতে একটি সামাজিক আন্দোলন।

তারা জানান, লবণাক্ততা বৃদ্ধি, ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়া এবং ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসের কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পানিসংকট ভয়াবহ আকার ধারণ করেছে। এ সংকট নিরসনে দীর্ঘমেয়াদি কার্যকর উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।

শরুব ইয়ুথ টিমের পরিচালক এস এম জান্নাতুল নাঈম বলেন, এই আয়োজনের মাধ্যমে স্থানীয় ও জাতীয় পর্যায়ে সুপেয় পানির বিষয়টি গুরুত্ব পাবে বলে তারা আশা করছেন।

তিনি আরও বলেন, নিরাপদ পানি মানুষের মৌলিক অধিকার হলেও উপকূলবাসী দীর্ঘদিন ধরে এ অধিকার থেকে বঞ্চিত।

সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ দেবে রুরাল পাওয়ার কোম্পানি লিমি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে শিক…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
উঠানে খেলতে গিয়ে নিখোঁজ, পুকুরে মিলল ২ শিশুর মরদেহ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নে জোরালো কার্যক্রম না থাকায় ছাত্র অধিকার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টা, পালাতে গিয়ে যুবকের …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে কেন জাতীয় দল, ব্যাখ্যা দিলেন সালাউদ্দিন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9