যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কেবলই যুদ্ধক্ষেত্রের ধারাবাহিকতা: ইরান

২০ এপ্রিল ২০২৬, ১০:৩৫ AM , আপডেট: ২০ এপ্রিল ২০২৬, ১০:৪৩ AM
প্রধান ইব্রাহিম আজিজি

প্রধান ইব্রাহিম আজিজি © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনাকে ‘যুদ্ধক্ষেত্রের ধারাবাহিকতা’ হিসেবে দেখছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের প্রতিটি পদক্ষেপই জাতীয় স্বার্থ ও নিরাপত্তার ভিত্তিতে নির্ধারিত হচ্ছে।

ইসলামাবাদে অনুষ্ঠিতব্য আলোচনায় তেহরান অংশ নেবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইরান সবসময় জাতীয় স্বার্থের ভিত্তিতেই সিদ্ধান্ত নেয় এবং দেশের স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করতে যা প্রয়োজন, তাই করা হবে।

তিনি আরও বলেন, বর্তমান এই আলোচনা মূলত যুদ্ধক্ষেত্রে ইরানের প্রচেষ্টারই একটি সম্প্রসারিত রূপ। তার ভাষায়, আলোচনাকে তারা যুদ্ধক্ষেত্রেরই ধারাবাহিকতা হিসেবে দেখছেন এবং এর বাইরে অন্য কিছু হিসেবে বিবেচনা করছেন না।

তবে তিনি স্পষ্ট করেন, আলোচনার মাধ্যমে যদি যুদ্ধক্ষেত্রে অর্জিত সাফল্যগুলো টিকিয়ে রাখা যায়, তাহলে সেটি ইরানের জন্য একটি সুযোগ হতে পারে। কিন্তু যুক্তরাষ্ট্র যদি নিজেদের প্রভাব খাটিয়ে অতিরিক্ত দাবি চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে সেই ধরনের আলোচনায় ইরান আগ্রহী নয় বলেও জানান তিনি।

২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬