যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা

জেনে নিন জনপ্রিয় ৭টি স্কলারশিপ সম্পর্কে

১৯ এপ্রিল ২০২৬, ০৬:২৭ PM
যুক্তরাষ্ট্রে স্কলারশিপে উচ্চশিক্ষা গ্রহণ করতে আগ্রহীরা জেনে নিন দেশটির সেরা সাত স্কলারশিপ সম্পর্কে

যুক্তরাষ্ট্রে স্কলারশিপে উচ্চশিক্ষা গ্রহণ করতে আগ্রহীরা জেনে নিন দেশটির সেরা সাত স্কলারশিপ সম্পর্কে © সংগৃহীত

বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে শিক্ষার্থীদের অন্যতম পছন্দের একটি গন্তব্য যুক্তরাষ্ট্র। উন্নত শিক্ষাব্যবস্থা, বৈচিত্র্যময় কোর্স, বিশ্বব্যাপী স্বীকৃত বিশ্ববিদ্যালয় ও স্কলারশিপ সুবিধা—এই সব মিলিয়ে যুক্তরাষ্ট্রকে অনেক শিক্ষার্থী আদর্শ গন্তব্য হিসেবে বিবেচনা করে। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো মানবিক, সামাজিক বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন ও বিজ্ঞানসহ প্রায় সব শাখাতেই আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদান করে থাকে। এ কারণে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজারো শিক্ষার্থী, বিশেষ করে বাংলাদেশ থেকে অনেকেই স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার লক্ষ্যে পাড়ি জমান।

চলুন এক নজরে দেখে নেওয়া যাক, যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য সাতটি স্কলারশিপ সম্পর্কে:

১. ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সবচেয়ে জনপ্রিয় একটি স্কলারশিপ হচ্ছে ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম। এই প্রোগ্রামের আওতায় বিশ্বের ১৫৫টি দেশ থেকে প্রতিবছর প্রায় ৪ হাজার শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের সেরা বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি লাভের সুযোগ পান।

সুযোগ-সুবিধা

টিউশন ফি, বিমান ভাড়া, বাসস্থান, মাসিক উপবৃত্তি, স্বাস্থ্যবিমা ও অন্যান্য সব খরচ প্রদান করে থাকে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আরও পড়ুন: জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

২. জয়েন্ট জাপান-ওয়ার্ল্ড ব্যাংক স্কলারশিপ 

উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ অর্থায়িত একটি স্কলারশিপ হচ্ছে জয়েন্ট জাপান-ওয়ার্ল্ড ব্যাংক গ্র্যাজুয়েট স্কলারশিপ। শিক্ষার্থীরা এ স্কলারশিপের আওতায় বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচিত পার্টনার বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়ন করার সুযোগ পান।

সুযোগ-সুবিধা

টিউশন ফি, বিমান ভাড়া, বাসস্থান, মাসিক উপবৃত্তি, স্বাস্থ্যবিমা ও অন্যান্য সব খরচ প্রদান করে থাকে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

৩. রোটারি পিস ফেলোশিপ

রোটারি পিস ফেলোশিপ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান ও সুইডেনে স্নাতকোত্তরে অধ্যয়ন ইচ্ছুক আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল-ফ্রি স্কলারশিপ প্রদান করে থাকে। এই প্রোগ্রামের আওতায় শিক্ষার্থীরা ১ বছরের একটি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন। রোটারি পিস স্কলারশিপ প্রোগ্রামটি বিশ্বের সম্মানজনক স্কলারশিপগুলোর মধ্যে একটি।

সুযোগ-সুবিধা

টিউশন ফি, বিমান ভাড়া, বাসস্থান, স্বাস্থ্যবিমা ও অন্যান্য সব খরচ প্রদান করে থাকে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষা: জেনে নিন যুক্তরাষ্ট্রের ফুল-ফ্রি ১৬ স্কলারশিপ সম্পর্কে

৪. হার্ভার্ড ইউনিভার্সিটি এমবিএ স্কলারশিপ

হার্ভার্ডের এমবিএ বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রোগ্রাম। হার্ভার্ড বিজনেস স্কুল প্রতি দুই বছরে একবার বোস্তানি এমবিএ হার্ভার্ড স্কলারশিপ দিয়ে থাকে। এ স্কলারশিপ দুই বছরের কোর্সের জন্য আংশিক অর্থায়িত (প্রায় ৭৫ শতাংশ টিউশন ফি সহায়তা) একটি স্কলারশিপ।

সুযোগ-সুবিধা

টিউশন ফি-র প্রায় ৭৫ শতাংশ আর্থিক সহায়তা, বিনা মূল্যে থাকার ব্যবস্থা, ভ্রমণ খরচ ও বোস্তানি ফাউন্ডেশন কর্তৃক দুই মাসের ইন্টার্নশিপ সুবিধা প্রদান করে থাকে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

৫. নাইট-হেনেসি স্কলারশিপ

সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের জন্য অন্যতম একটি স্কলারশিপ হচ্ছে এটি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত Stanford University এই স্কলারশিপ প্রদান করে থাকে। প্রোগ্রামটি সাধারণত তিন বছর পর্যন্ত অ্যাকাডেমিক খরচ বহন করে থাকে, তবে শিক্ষার্থীর প্রোগ্রামের ধরন অনুযায়ী অতিরিক্ত ফান্ডিংয়ের সুযোগ থাকতে পারে।

সুযোগ-সুবিধা

টিউশন ফি, বিমান ভাড়া, বাসস্থান, মাসিক উপবৃত্তি, স্বাস্থ্যবিমা ও অন্যান্য সব খরচ প্রদান করে থাকে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আরও পড়ুন: বিদেশে পড়তে যাওয়ার আগে করণীয় ১৫টি গুরুত্বপূর্ণ প্রস্তুতি, জেনে রাখুন

৬. মিয়ামি বিশ্ববিদ্যালয় স্ট্যাম্প স্কলারশিপ

স্নাতক অধ্যয়নের জন্য যুক্তরাষ্ট্রের মিয়ামি বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত একটি মর্যাদাপূর্ণ স্কলারশিপ এটি। মিয়ামি বিশ্ববিদ্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রের একটি উচ্চমানের বিশ্ববিদ্যালয়, যা ১৯২৫ সালে প্রতিষ্ঠিত হয়। লিবারেল আর্টস ও বিজ্ঞানের জন্য বিশ্ববিদ্যালয়টি বিশেষভাবে পরিচিত।

সুযোগ-সুবিধা

টিউশন ফি, বিমান ভাড়া, ল্যাপটপ, বাসস্থান, মাসিক উপবৃত্তি, স্বাস্থ্যবিমা, গবেষণা ভাতা ও অন্যান্য সব খরচ প্রদান করে থাকে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

৭. বিল গেটস স্কলারশিপ

এক শিক্ষাবর্ষে তিন শতাধিক শিক্ষার্থীকে এই স্কলারশিপ দেওয়া হয়। এই বৃত্তিটি মূলত যুক্তরাষ্ট্রের নাগরিক বা স্থায়ী বাসিন্দাদের জন্য প্রযোজ্য।

সুযোগ-সুবিধা

যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য টিউশন ফি, বাসস্থান ও অন্যান্য প্রয়োজনীয় ব্যয় বহন করা হয়।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল ৫ বছরের শিশু রেদওয়ানের
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল মেডিকেল কলেজে অধ্যাপকসহ ৯ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
স্থগিত শাকসু নির্বাচনের দাবিতে উপাচার্য ভবনের সামনে মানববন্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‘এআই’ গবেষক ইরফানের মৃত্যু নিয়ে নতুন মোড়, আত্মহত্যার দাবি ম…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরে নিখোঁজের চার দিন পর মরদেহ উদ্ধার, প্রতিবেশী গ্রেপ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9