লেবাননে হাতুড়ি দিয়ে যিশুর মূর্তি ভাঙলেন ইসরায়েলি সেনা, তীব্র ক্ষোভ

২০ এপ্রিল ২০২৬, ১২:২৮ PM
যিশুর মূর্তি ভাঙলেন ইসরায়েলি সেনা

যিশুর মূর্তি ভাঙলেন ইসরায়েলি সেনা © সংগৃহীত

দক্ষিণ লেবাননে একজন ইসরায়েলি সেনার হাতুড়ি দিয়ে যিশুখ্রিষ্টের মূর্তি ভাঙচুর করার একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে বিশ্বজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।

আজ সোমবার (২০ এপ্রিল) ইসরায়েলি সামরিক বাহিনীইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে ছবিটির সত্যতা নিশ্চিত করেছে। খবর আল জাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক পর্যালোচনার পর নিশ্চিত হওয়া গেছে যে ছবিটি দক্ষিণ লেবাননে দায়িত্বরত একজন ইসরায়েলি সৈন্যের।

এর আগে গত মাস থেকে ইসরায়েল দক্ষিণ লেবাননে স্থল অভিযান ও বিমান হামলা শুরু করেছে। সামরিক বাহিনী আরও জানিয়েছে যে, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে ‘যথাযথ ব্যবস্থা’ নেওয়া হবে।

ইসরায়েলি পার্লামেন্টের ফিলিস্তিনি সদস্য আয়মান ওদেহ সামাজিক মাধ্যমে উপহাস করে লিখেছেন, ‘আমরা এখন পুলিশ মুখপাত্রের দাবির অপেক্ষায় আছি যে “সৈন্যটি যিশুর দ্বারা হুমকির সম্মুখীন হয়েছিল”।’

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬