শ্বাসকষ্টে ভিকারুননিসা শিক্ষিকার মৃত্যু

০৩ জুন ২০২০, ০৮:২১ PM

© সংগৃহীত

শ্বাস-প্রশ্বাসের সমস্যাজনিত কারণে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ ভার্সনের শিক্ষিকা তাজিম বিনতে রহমান (৪০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তবে ওই শিক্ষিকার করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসে। আজ বুধবার (৩ জুন) বিকেলে রাজধানীর ধানমন্ডির আয়শা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

প্রতিষ্ঠনটির অধ্যক্ষ অধ্যাপক ফওজিয়া বলেন, গত ২৫ মে ধানমন্ডির আয়শা মেমোরিয়াল হাসপাতালে একটি কন্যাসন্তানের জন্ম দেন তাজিম রহমান। এরপর কয়েকদিন ভালো ছিলেন তিনি। তবে গতকাল মঙ্গলবার রাতে তার শ্বাসকষ্ট শুরু হলে ভেন্টিলেটরের মাধ্যমে তাকে শ্বাস নেয়ার ব্যবস্থা করা হয়। পরে আজ বুধবার বিকেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার কোভিড-১৯ টেস্ট করা হলে ফলাফল নেগেটিভ আসে বলে জানন তিনি।

তাজিম রহমানের পরিবারের স্বজনরা জানান, তার মরদেহ বুধবার রাতে রাজধানীর শাহজাহানপুর কবরস্থানে বাদ এশা দাফন করা হয়েছে।

নোবেল পাওয়া দ্বিতীয় নারী ছিলেন পদার্থবিদ মারিয়া গোয়েপার্ট-ম…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে…
  • ০৬ অক্টোবর ২০২৬
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কেরাত ও সাংস্কৃতিক কর্মকাণ…
  • ০৬ অক্টোবর ২০২৬
৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬
বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে ডিসেম্বরে চালু হচ্ছে …
  • ০৬ অক্টোবর ২০২৬
ভিজিএফের আওতায় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সুবিধা দ্বিগুন হচ্…
  • ০৬ অক্টোবর ২০২৬