উহানে আর কোনও করোনা রোগী নেই: চীন

২৬ এপ্রিল ২০২০, ০৪:০৮ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহানে আর কোন করোনা আক্রান্ত রোগ নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। চীনের ন্যাশনাল হেলথ কমিশনের মুখপাত্র মি ফেং গণমাধ্যমকে বলেন, ‘২৬ এপ্রিল পর্যন্ত সর্বশেষ খবর হচ্ছে, উহানে করোনা রোগীর সংখ্যা শূন্য। এর জন্য উহান ও সারাদেশের স্বাস্থ্যকর্মীদের যৌথ প্রচেষ্টাকে ধন্যবাদ।’

সরকারি তথ্য অনুযায়ী, চীনের মোট করোনা আক্রান্তদের ৫৬ শতাংশই উহানের। সেখানে এ পর্যন্ত ৪৬ হাজার ৪৫২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর উহানে মারা গেছেন ৩ হাজার ৮৬৯ জন, যা চীনে মোট মৃত্যুর প্রায় ৮৪ শতাংশ।

করোনা মহামারির কারণে গত জানুয়ারি মাসের শেষ দিকে লকডাউন নির্দেশনা জারি করা হয় উহানসহ গোটা হুবেই প্রদেশে। বন্ধ করে দেয়া হয় সবধরনের যান, কলকারখানা, বিমান চলাচল। জরুরি নিত্যপণ্য কেনা ছাড়া বাইরে বের হওয়ায় দেয়া হয় কড়া নিষেধাজ্ঞা। সম্প্রতি লকডাউন তুলে নেয়া হলেও বহিরাগতদের এখনও পরীক্ষা ছাড়া শহরে ঢুকতে দেয়া হচ্ছে না। কারণ, বাকি অঞ্চলগুলোতে সংক্রমণ কমে গেলেও উত্তরপূর্বাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশে রাশিয়াফেরত নাগরিকদের মাধ্যমে করোনা রোগীর সংখ্যা বাড়ছে।

সূত্র: রয়টার্স

মার্কিন-ইরান যুদ্ধবিরতিতে ইসরায়েলের প্রতিক্রিয়া কী?
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব: কী বার্তা দিল তেহরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রথম সভায় যেসব সিদ্ধান্ত নিল তামিমের নেতৃত্বাধীন বিসিবির অ…
  • ০৮ এপ্রিল ২০২৬
বিসিবি নির্বাচনে অংশ নেবেন কিনা, জানালেন তামিম
  • ০৮ এপ্রিল ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ৭ মাস পর ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০৮ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে অফিস সময় কমাল যবিপ্রবি
  • ০৮ এপ্রিল ২০২৬
close