মক্কা বাদে সৌদি আরবে কারফিউ শিথিল

২৬ এপ্রিল ২০২০, ০৩:৪৩ PM

© ফাইল ফটো

পবিত্র রমজান মাস উপলক্ষে মে মাসের ১৩ তারিখ পর্যন্ত কারফিউ মুক্ত থাকবে সৌদি আরব। তবে মক্কা এবং আগে থেকেই রেড এলার্টে রাখা কিছু এলাকা এখনি কারফিউ মুক্ত হচ্ছে না। খবর সৌদি প্রেস এজেন্সি এসপিএর।

এসপিএর খবরে বলা হয়েছে, করোনা সংক্রমণের দীর্ঘ প্রায় এক মাস পর কারফিউ মুক্ত হচ্ছে দেশটির অধিকাংশ এলাকা। সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সময়টুকু কারফিউ মুক্ত থাকবে বলে জানানো হয়েছে।

খবরে আরো বলা হয়েছে, আগামী ২৯ এপ্রিল থেকে ১৩ই মে পর্যন্ত সৌদি আরবের সমস্ত এলাকায় উল্লেখিত সময়ে আর্থিক প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান বিশেষ করে শপিংমল, পাইকারি ও খুচরা বিক্রেতা তাদের ব্যবসায়িক কার্যক্রম চালু রাখতে পারবেন। নির্মাণকারী প্রতিষ্ঠান এবং ফ্যাক্টরিসমূহ তাদের কার্যক্রমও উল্লেখিত সময়ের মধ্যে চালু রাখতে পারবে। এক্ষেত্রে অবশ্যই সামাজিক দূরত্ব মেনে কার্যক্রম চালু রাখতে হবে। তবে সেলুন, বিউটি পার্লার, হেলথ ক্লাব, বিনোদন কেন্দ্র, রেস্তোরা, ক্যাফে, সিনেমা আগের মতই বন্ধ থাকবে।

আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকীতে কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল
  • ০৬ অক্টোবর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিনিধি দলের …
  • ০৬ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ লিমিটেড, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদ্যালয়ের সভায় শিক্ষিকাকে থাপ্পড় আরেক শিক্ষকের, ভিডিও ভাইর…
  • ০৬ অক্টোবর ২০২৬
আরএফএল গ্রুপ নিয়োগ দেবে ১০ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, আবে…
  • ০৬ অক্টোবর ২০২৬
ক্লাস্টারভিত্তিক পদায়ন চান প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক
  • ০৬ অক্টোবর ২০২৬