কৃষি খাতে লকডাউন তুলে দিচ্ছে দ. আফ্রিকা

২৫ এপ্রিল ২০২০, ১০:০২ PM

© ফাইল ফটো

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে দেশজুড়ে নানা বিধি নিষেধ দিয়েছে দক্ষিণ আফ্রিকা। এমন অবস্থায় এবার দেশটির কৃষি খাতকে পুনারয় উন্মুক্ত করার অনুমতি দিচ্ছে দক্ষিণ আফ্রিকা। অর্থনীতির চাকা সচল করতে কৃষি খাত পুনরায় খুলে দেওয়ার এমন পরিকল্পনা করেছে দেশটি।শনিবার (২৫ এপ্রিল) দক্ষিণ আফ্রিকার বাণিজ্যমন্ত্রী ইব্রাহিম প্যাটেল এসব তথ্য জানিয়েছেন।

প্রায় এক মাস ধরে দেশটিতে বিভিন্ন ধরনের কড়াকড়ি আরোপ করা হয়েছে। দেশটির কোটি কোটি মানুষ কার্যত গৃহবন্দি অবস্থায় রয়েছেন; জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হওয়ার অনুমতি নেই। দেশটিতে কোটি কোটি মানুষ গৃহবন্দি অবস্থায় সময় পার করছেন। দেশজুড়ে এমন কড়াকড়িতে অনেকের ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে গেছে। হাজার হাজার নিম্নবিত্ত শ্রেণির মানুষের উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় চরম অর্থনৈতিক সঙ্কটের মুখে পড়েছেন তারা।

এর আগে বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেছেন, আগামী ১ মে থেকে দেশের অর্থনীতির একাংশ চালু করার অনুমতি দেবে সরকার। এছাড়া অন্যান্য কিছু শিল্প প্রতিষ্ঠান পঞ্চম স্তরের ঝুঁকি বিবেচনায় চালু করার অনুমতি দেয়া হবে।

শুক্রবার থেকে দেশটিতে চতুর্থ স্তরের লকডাউনে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাণিজ্যমন্ত্রী ইব্রাহিম প্যাটেল বলেছেন, কৃষি, বনজ এবং মৎস শিল্পের মতো কিছু খাত পুনরায় খুলে দেয়া হবে। এর মধ্যে গবাদি পশু ও অন্যান্য প্রাণী পরিবহন, বিক্রি ও চাষাবাদও অন্তর্ভুক্ত করা হয়েছে।

শনিবার পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্ত হিসাবে ৪ হাজার ২২০ জনকে শনাক্ত করা হয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর মারা গেছেন অন্তত ৭৯ জন। এছাড়া সুস্থ হয়েছেন অন্ত এক হাজার ৪৭৩ করোনা রোগী।

 

আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকীতে কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল
  • ০৬ অক্টোবর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিনিধি দলের …
  • ০৬ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ লিমিটেড, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদ্যালয়ের সভায় শিক্ষিকাকে থাপ্পড় আরেক শিক্ষকের, ভিডিও ভাইর…
  • ০৬ অক্টোবর ২০২৬
আরএফএল গ্রুপ নিয়োগ দেবে ১০ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, আবে…
  • ০৬ অক্টোবর ২০২৬
ক্লাস্টারভিত্তিক পদায়ন চান প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক
  • ০৬ অক্টোবর ২০২৬