মানবদেহে করোনার টিকা পরীক্ষার অনুমোদন দিল জার্মানি

২২ এপ্রিল ২০২০, ০৮:১৪ PM

© ফাইল ফটো

মানবদেহে করোনা ভাইরাসের টিকার পরীক্ষার অনুমোদন দিয়েছে জার্মানি। দেশটির ফেডারেল ইন্সটিটিউশন ফর ভ্যাকসিনস জানিয়েছে, ১৮ থেকে ৫৫ বছর বয়সী ২০০ করোনা আক্রান্তের মধ্যে টিকাটি পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হবে।

ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজারের সঙ্গে মিলে যৌথভাবে এটি তৈরি করেছে জার্মান বায়োটেক প্রতিষ্ঠান বায়নটেক। টিকাটির নাম দেয়া হয়েছে বিএনটি১৬২। এ খবর দিয়েছে আল জাজিরা।

আরেক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনে জানায়, এরই মাঝে মানব শরীরে সম্ভাব্য করোনা টিকার গবেষণা চালাতে অনুমোদন দিয়েছে জার্মানির ভ্যাকসিন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। জার্মানির বায়োটেক কোম্পানি ‘বায়োএনটেক’ এ ভ্যাকসিনের গবেষণা চালাচ্ছে। করোনার টিকা উদ্ভাবনে চতুর্থ দেশ হিসেবে মানব শরীরে গবেষণা চালাতে যাচ্ছে বায়োএনটেক। দ্বিতীয় ধাপে গুরুতর করোনা রোগীদের ওপরও এটি প্রয়োগ করা হবে।

প্রসঙ্গত, উৎপত্তির পর থেকে গোটা বিশ্বজুড়ে তাণ্ডব চালিয়ে যাচ্ছে মহামারি করোনাভাইরাস। কিছুতেই লাগাম টেনে ধরা যাচ্ছে না এর সংক্রমণে। চীনের উহান শহর থেকে এই ভাইরাস আড়াই মাসেই বিশ্বের দুই শতাধিক দেশে ছড়িয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যানুযায়ী, এ ভাইরাসে এখন পর্যন্ত ২৫ লাখ ৭৩ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৭৮ হাজার ৫৪৮ জন। সুস্থ হয়েছেন ৭ লাখ ১ হাজার ৫০৯ জন।

বৃহস্পতিবার ওয়াশিংটনে সরাসরি বৈঠকে বসছে ইসরায়েল ও লেবানন
  • ২০ এপ্রিল ২০২৬
ন্যায় বিচার প্রাপ্তিতে ‘ই-বেইল বন্ড’ মাইল ফলক হিসেবে কাজ কর…
  • ২০ এপ্রিল ২০২৬
মার্কা কাহিনী
  • ২০ এপ্রিল ২০২৬
সংরক্ষিত আসনে চূড়ান্ত ১৩ নারীর নাম ঘোষণা করল জামায়াত
  • ২০ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের সংকট ‘সংসদের ভেতরে নাই, সংকটটা বাইরে’
  • ২০ এপ্রিল ২০২৬
বিসিএসে দাপট দেখাচ্ছেন ২৪-২৬ বয়সধারীরা, ত্রিশোর্ধ্ব মাত্র ৫%
  • ২০ এপ্রিল ২০২৬