করোনার মধ্যে মুসলমানদের রোজা পালন নিয়ে যা বললেন ডোনাল্ড ট্রাম্প

২২ এপ্রিল ২০২০, ০৭:২৮ PM

© ফাইল ফটো

চীনের উহান উৎপত্তি হওয়া করোনাভাইরাস গোটা বিশ্বে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে। সবচেয়ে বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়েছে সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। অদৃশ্য শক্তির কাছে পরাজিত সুপার পাওয়ার।

এ অবস্থায় আসন্ন রমজানে সেখানকার মুসলমানরা কীভাবে প্রার্থনা করবেন সে বিষয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে এ ব্যাপারে প্রশ্নের মুখে পড়েন তিনি।

হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি সবার বিশ্বাসকে শ্রদ্ধা করি। কার কী বিশ্বাস সেটা বড় কথা নয়। তবে করোনার মধ্যে রমজানে সামাজিক দূরত্ব বজায় রাখতে মুসলিমদের প্রতি আহবান জানান তিনি।

সম্প্রতি দেশটির কিছু রক্ষণশীল মানুষ ট্রাম্পের কাছে জানতে চেয়েছেন, খ্রিস্টানদের সামাজিক দূরত্ব ভাঙার পর যে ব্যবস্থা নেয়া হয়েছে, মুসলমানদের বিরুদ্ধেও একই পদক্ষেপ নেয়া হবে কিনা?

এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এতে কিছু পার্থক্য থাকবে। তবে যা ঘটবে তা আমরা দেখবো। দেশে বড় অসমতা দেখেছি, মানুষের বিশ্বাসকে শ্রদ্ধা করি। এটা ব্যাপার না, আপনি কি বিশ্বাস করছেন।’ এসময় খ্রিস্টান ধর্মীয় উৎসব ইস্টারের মতো মুসলমানদেরকে রমজানে সামাজিক দূরত্ব বজায় রাখার আহবান জানান ডোনাল্ড ট্রাম্প।

করোনা ভাইরাসে এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন আট লাখ ১৯ হাজার মানুষ। মারা গেছেন ৪৫ হাজারের অধিক। সূত্র- ইয়াহু নিউজ।

আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকীতে কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল
  • ০৬ অক্টোবর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিনিধি দলের …
  • ০৬ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ লিমিটেড, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদ্যালয়ের সভায় শিক্ষিকাকে থাপ্পড় আরেক শিক্ষকের, ভিডিও ভাইর…
  • ০৬ অক্টোবর ২০২৬
আরএফএল গ্রুপ নিয়োগ দেবে ১০ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, আবে…
  • ০৬ অক্টোবর ২০২৬
ক্লাস্টারভিত্তিক পদায়ন চান প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক
  • ০৬ অক্টোবর ২০২৬