লকডাউনের ফলে তিন কোটি মানুষের মৃত্যু হতে পারে: ডব্লিউএফপি

২২ এপ্রিল ২০২০, ০৫:২০ PM

© সংগৃহীত

 

করোনাভাইরাসের কারণে বিশ্বের বিভিন্ন দেশে লকডাউনের ফলে অন্তত তিন কোটি মানুষ না খেয়ে মারা যেতে পারে বলে সতর্ক করে দিয়েছে বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি)।

সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বে ১৮৫টি দেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তার মধ্যে ৮২টি দেশ পুরোপুরি বা আংশিকভাবে লকডাউন প্রয়োগ করেছে।

কিন্তু এই লকডাউনে পুরো অর্থনীতি অচল হয়ে পড়ার কারণে বিশ্বের অনেক দেশ লকডাউন শিথিল করার কথা ভাবতে শুরু করেছে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ব খাদ্য সংস্থা সতর্কবাণী দিয়ে বলেছে, অর্থনীতি এভাবে চলতে থাকলে বিশ্বের অন্তত তিন কোটি মানুষ অনাহারে মারা যেতে পারে।

আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পূর্বাভাস দিয়েছে, করোনাভাইরাসের কারণে অর্থনীতি স্থবির হয়ে পড়ায় বিশ্বের প্রবৃদ্ধি তিন শতাংশ হারিয়ে যেতে পারে।

বাংলাদেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৯০ জন। সরকারি হিসেব অনুযায়ী এখন পর্যন্ত দেশে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা তিন হাজার ৭৭২ জন।

এ পর্যন্ত দেশে মারা গেছেন মোট ১২০ জন। এরমধ্যে গত ২৪ ঘন্টায় ১০ জন মারা গেছেন। ৬৪ জেলার মধ্যে ৫৫ জেলায় কোভিড আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। তবে ৭৩ শতাংশ রোগী ঢাকা বিভাগের মধ্যে। সারা বিশ্বে এখন পর্যন্ত করোনায় এক লাখ ৭৭ হাজার মানুষ মারা গেছেন।

আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকীতে কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল
  • ০৬ অক্টোবর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিনিধি দলের …
  • ০৬ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ লিমিটেড, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদ্যালয়ের সভায় শিক্ষিকাকে থাপ্পড় আরেক শিক্ষকের, ভিডিও ভাইর…
  • ০৬ অক্টোবর ২০২৬
আরএফএল গ্রুপ নিয়োগ দেবে ১০ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, আবে…
  • ০৬ অক্টোবর ২০২৬
ক্লাস্টারভিত্তিক পদায়ন চান প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক
  • ০৬ অক্টোবর ২০২৬