লকডাউন: শিশুদের জন্য ৪ পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার

১৮ এপ্রিল ২০২০, ০৫:১৪ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসের বিস্তার রোধে বিশ্বের অধিকাংশ মানুষ গৃহবন্দী অবস্থায় রয়েছে। পরিবারের সঙ্গে এখন ঘরে রয়েছে শিশুরাও। স্কুল-কলেজ বন্ধ থাকায় পড়াশোনার চাপ কমেছে তাদের।

লকডাউনের এই সময়াটতে স্মার্টফোন, টিভি আর কম্পিউটারের সঙ্গে সময় কাটাতে শিশুরা অভ্যস্ত হয়ে পড়লে তাদের ভবিষ্যতের জন্য বিপজ্জনক বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাই এই সময়টিতে শিশুদের ঘরে সময় কাটাতে ৪টি পরামর্শ দিয়েছে তারা। সেগুলো হলো-

১. গৃহবন্দী অবস্থায় দৌঁড়ানোর অভ্যাস করানো সম্ভব নয়। তাই খেলার ছলে স্কিপিং বা লাফ দড়ির সাহায্যে সন্তানকে শরীরচর্চা করাতে পারেন।

২. সন্তানের সঙ্গে খেলায় সঙ্গ দিন। ওদের সঙ্গে খেলতে খেলতে বাড়ির বড়দেরও খানিকটা শরীরচর্চা হয়ে যাবে।

৩. পড়াশুনার বাইরে অবসর সময় কাটানোর জন্য সন্তানের হাতে মোবাইল ফোনের পরিবর্তে তুলে দিন গল্পের বই।

৪. বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী, ৫ বছরের কম বয়সী শিশুদের টিভি, মোবাইল বা কম্পিউটারে সঙ্গে যতটা কম সময় কাটাবে, ততই ভালো। ৫ বছরের কম বয়সী শিশুরা দিনে বড়জোড় ১ ঘণ্টা টিভি বা কম্পিউটারের সঙ্গে সময় কাটাতে পারে।

সূত্র: আনন্দবাজার

চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬
২১০ শিশুকে বিনামূল্যে খাতনা, অসুস্থ ৫০
  • ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশেই উৎপাদন হবে টয়োটা গাড়ি, কারখানা স্থাপন নিয়ে প্রধা…
  • ০৬ অক্টোবর ২০২৬