যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ৪৫৯১ জনের মৃত্যু

১৭ এপ্রিল ২০২০, ১১:৫৭ AM

© ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রে মারা গেছেন ৪ হাজার ৫৯১ জন। এটিই একদিনে করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর রেকর্ড। জন হপকিন্স ইউনিভার্সিটির সূত্র উল্লেখ করে শুক্রবার (১৭ এপ্রিল) এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

আমেরিকায় এর আগে একদিনে সর্বাধিক মৃত্যুর রেকর্ড ছিল ২ হাজার ৫৬৯ জন। গত বুধবার ঘটেছিল এ ঘটনা। তবে মাত্র দুই দিনের ব্যবধানেই প্রায় সেই রেকর্ড ছাড়িয়ে গেল দেশটি।

দেশটিতে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ২৮৬ জনে। আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৭১ হাজার ৪২৫ জন। আক্রান্ত ও মৃতের সংখ্যায় য‍ুক্তরাষ্ট্রের ধারেকাছেও নেই আর কোনও দেশ।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবার ধরা পড়ে করোনাভাইরাস। ইতোমধেই বিশ্বের অন্তত ১৮৫টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। বিশ্বজুড়ে এতে আক্রান্ত হয়েছেন ২১ লাখ ৫৯ হাজার ৪৫০ জন। মারা গেছেন ১ লাখ ৪৫ হাজার ৫৬৮ জন। আর সুস্থ হয়ে উঠেছেন প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ।

চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬
২১০ শিশুকে বিনামূল্যে খাতনা, অসুস্থ ৫০
  • ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশেই উৎপাদন হবে টয়োটা গাড়ি, কারখানা স্থাপন নিয়ে প্রধা…
  • ০৬ অক্টোবর ২০২৬