বরখাস্ত হলেন ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী

১৭ এপ্রিল ২০২০, ১১:১০ AM

© ফাইল ফটো

করোনাভাইরাস নিয়ে চলা দ্বন্দের জেরে ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী লুইস হেনরিক মানদেত্তাকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার একটি টুইট বার্তায় মানদেত্তা বলেন, প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর কাছ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরখাস্ত করার খবর পেয়েছি।

বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে, করোনা ভাইরাস ঠেকাতে সামাজিক আইসোলেশন চেয়েছিলেন ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী লুইস হেনরিক মানদেত্তা। অপরদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো দেশের মধ্যে এমন আইসোলেশনের নির্দেশ দিতে নারাজ ছিলেন। আর এ নিয়ে তাদের মধ্যে কয়েক সপ্তাহ ধরে বিরোধ চলছিল। এর জেরেই মানদেত্তাকে বরখাস্ত করা হয়েছে।

এদিকে ব্রাজিলের নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ক্যান্সার বিশেষজ্ঞ নেইলসন টেইকের নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট জেইর বোলসোনারো । পাশপাশি সাবেক স্বাস্থ্যমন্ত্রী লুইস হেনরিক মানদেত্তার কাজের প্রশংসা করেছেন তিনি।

গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮১৫ জন। প্রাণ হারিয়েছে ১৬৭ জন। ইতিমধ্যে দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা প্রায় ২ হাজার।

চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬
২১০ শিশুকে বিনামূল্যে খাতনা, অসুস্থ ৫০
  • ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশেই উৎপাদন হবে টয়োটা গাড়ি, কারখানা স্থাপন নিয়ে প্রধা…
  • ০৬ অক্টোবর ২০২৬