২০২৪ সাল পর্যন্ত থাকবে করোনার ঝুঁকি, হার্ভার্ডের গবেষণা

১৬ এপ্রিল ২০২০, ১০:০১ PM

© ফাইল ফটো

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস আরও ৪ বছর থাকতে পারে বলে জানিয়েছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাদের মতে, আগামী ২০২৪ সাল পর্যন্ত থাকবে করোনাভাইরাসের হুমকি। এ ভাইরাস মোকাবেলায় ২০২২ সাল পর্যন্ত সামাজিক দূরত্ব মেনে চলতে হতে পারে। পাঁচজন গবেষকের এ গবেষণা মঙ্গলবার সায়েন্স জার্নালে প্রকাশিত হয়।

গবেষণায় বলা হয়েছে, আগামী দুই বছর টানা এক জায়গায় থেকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, বিষয়টি এমন নয়। তবে যদি করোনার কোনো ভ্যাকসিন যদি আবিষ্কার না হয় তাহলে এটা অবশ্যই মেনে চলতে হবে।

গবেষকরা আরও বলেন, করোনা মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতরি দিকে আরও নজর দেওয়া উচিত যেহেতু ভাইরাসটি ২০২৪ সাল পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে।

এদিকে হার্ভার্ডের গবেষকদের এ পর্যবেক্ষণ হোয়াইট হাউসের পূর্বাভাসের একদম বিপরীত। হোয়াইট হাউস থেকে এক পর্যবেক্ষণে বলা হয়েছিল, এই গ্রীষ্মেই করোনাভাইরাস মহামারি দূর হয়ে যাবে। চীনের প্রধান ভাইরাস বিশেষজ্ঞ ডঃ ঝং নানশান দাবি করেছেন যে, আগামী চার সপ্তাহের মধ্যে পুরো বিশ্ব বদলে যাবে। মানে আগের মতোই হবে। করোনার ভাইরাসের নতুন কেস আসা কমবে। পৃথিবী থেকে বিদায় নেবে করোনাভাইরাস।

উল্লেখ্য, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষতি সত্ত্বেও করোনার বিস্তার ঠেকাতে পৃথিবীর বিভিন্ন দেশ স্কুল, কলেজ, ও মার্কেট বন্ধ রেখে সামাজিক দূরত্ব মেনে চলছে।

কভিড-১৯ এর কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বর্তমানে সবচেয়ে বেশি সংকটে পড়েছে বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থা। বিশ্বজুড়ে ১ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়েছে এ ভাইরাস।

মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬
বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, সাতক্ষীরায় ঐতিহাসিক …
  • ২০ এপ্রিল ২০২৬