করোনায় ২২৭ বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, আক্রান্ত অসংখ্য

১৬ এপ্রিল ২০২০, ০৯:২৭ PM

© ফাইল ফটো

চীন থেকে উৎপত্তি হওয়া করোনাভাইরাস (কোভিড-১৯) গোটা বিশ্বেই মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। এতে বিশ্বের ১১টি দেশে অন্তত ২২৭ জন বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। এছাড়া আরও অসংখ্য বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন।

জানা গেঝে, করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ১৪২ জন বাংলাদেশি মারা গেছেন। এছাড়া যুক্তরাজ্যে ৫২ জন, সৌদি আরবে ১০ জন, ইতালিতে ছয় জন, স্পেনে পাঁচ জন, কানাডায় ও কাতারে চার জন করে এবং সুইডেন, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া ও গাম্বিয়ায় একজন করে মারা গেছেন।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ২৪ ঘন্টায় আরও পাঁচ বাংলাদেশির করোনায় মৃত্যু হয়েছে। সবমিলিয়ে যুক্তরাষ্ট্রে ১৪২ জনের প্রাণ গেছে। তবে করোনায় আক্রান্ত বাংলাদেশিদের সংখ্যা নিশ্চিত করে বলতে পারছেন না কেউ।

সিঙ্গাপুর ও কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েঠছে, দুই দেশে করোনায় বাংলাদেশিদের আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে। সিঙ্গাপুরে করোনার সংক্রমণ বাড়ায় আক্রান্ত হচ্ছেন স্থানীয় ও বিদেশিরা।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বুধবারের তথ্য অনুযায়ী, ৪৪৭ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বাংলাদেশি ২৫৬ জন। সব মিলিয়ে সিঙ্গাপুরে এক হাজার ৩১২ জন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছে।

কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত আশুদ আহমেদ জানিয়েছেন, ৭ এপ্রিল পর্যন্ত প্রায় ৫০০ বাংলাদেশি করেনায় আক্রান্ত বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়। এক সপ্তাহে নতুন কোন পরিসংখ্যান জানায়নি। ধারণা করা হচ্ছে, আক্রান্ত বেড়ে এখন ৯০০ হতে পারে। তিনি জানান, কাতারে করোনায় ৭ জন মারা গেছেন। এদের মধ্যে ৪ জন বাংলাদেশি।

সৌদি আরবে এখন পর্যন্ত ১০ জনের বেশি বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে প্রবাসীরা জানিয়েছেন। আক্রান্তের সংখ্যা কয়েকশ’। যদিও বাংলাদেশ মিশন থেকে পাঠানো প্রতিবেদনে এ সংখ্যা ৮২ বলা হয়েছে।

স্পেনে করোনায় পাঁচ জন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া এসেছে। এ ছাড়া সেখানে ১২৫ জনের বেশি করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

শান্তি আলোচনা পথে ৩ বাধার কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট
  • ২৩ এপ্রিল ২০২৬
ইরান উত্তেজনার মধ্যেই পদ ছাড়লেন মার্কিন নেভি সচিব
  • ২৩ এপ্রিল ২০২৬
‘অলিখিত ফাইনাল’ ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ
  • ২৩ এপ্রিল ২০২৬
বড় দুঃসংবাদ পেল বার্সেলোনা
  • ২৩ এপ্রিল ২০২৬
‘ফুয়েল লোডিং’ কী, রূপপুর থেকে কবে বিদ্যুৎ পাওয়া যেতে পারে?
  • ২৩ এপ্রিল ২০২৬
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা
  • ২৩ এপ্রিল ২০২৬