মানবদেহে করোনার দু’টি ভ্যাকসিন পরীক্ষার অনুমতি দিল চীন

১৪ এপ্রিল ২০২০, ০৩:১৮ PM

© ফাইল ফটো

মানবদেহে করোনাভাইরাসের প্রতিষেধক হিসেবে দু’টি ভ্যাকসিন প্রয়োগের অনুমতি দিয়েছে চীন। যদিও এই প্রতিষেধক পরীক্ষা মূলকভাবে প্রয়োগ করা হবে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্যখাত সংশ্লিষ্টরা। খবর সিনহুয়া নিউজের।

প্রতিষেধক দু’টির একটি তৈরি করছে নাসডাকের তালিকাভুক্ত সংক্রমণ বিষয়ক রোগ সারানোর ভ্যাকসিন তৈরির বেইজিং ভিত্তিক প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক। অন্যটি তৈরি করছে চীন নিয়ন্ত্রিত চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপের উহান ইন্সটিটিউট অব বায়োলজিক্যাল প্রডাক্ট।

এর আগে চলতি বছরের মার্চে আরেকটি ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালের সবুজ সঙ্কেত দেয় চীন। সেই ভ্যাকসিন তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে চীনের সেনাবাহিনী পরিচালিত চায়নাস অ্যাকাডেমি অব মিলিটারি মেডিকেল সায়েন্সেস।

যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডের্না গত মার্চে করোনাভাইরাসের একটি পরীক্ষামূলক ভ্যাকসিন সে দেশের স্বাস্থ্য বিভাগের সঙ্গে যৌথভাবে মানবদেহে পরীক্ষা চালাতে যাওয়ার ঘোষণা দেয়। তার পরই চীনের সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান থেকে ভ্যাকসিন পরীক্ষার কথা জানানো হয়।

এদিকে গত সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, নিরাপদ এবং কার্যকর ভ্যাকসিন দরকার, যা করোনা থামাতে কাজে আসবে। সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৯ লাখ ২৫ হাজার তিনশ ৮৪ জন এবং মারা গেছে এক লাখ ১৯ হাজার সাতশ ১৮ জন।

সূত্র: ফ্রান্স২৪ডটকম

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, বায়ুদূষণে দ্বিতীয়
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের দেওয়া যে ১০ শর্ত মেনে যুদ্ধ স্থগিতে রাজি যুক্তরাষ্ট্র
  • ০৮ এপ্রিল ২০২৬
মোবাইল মেরামত করে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন…
  • ০৮ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৮ এপ্রিল ২০২৬
অভিশংসন করে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ডাক এনএএসিপির
  • ০৮ এপ্রিল ২০২৬
close