করোনাভাইরাস আতঙ্কে জাপানে জরুরি অবস্থা

১৩ এপ্রিল ২০২০, ০৮:৫৫ PM
হোক্কাইডোর গভর্নর নাওমিচি সুজুকি

হোক্কাইডোর গভর্নর নাওমিচি সুজুকি

প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে জাপানের হোক্কাইডোতে আগামীকাল মঙ্গলবার থেকে আবারও জরুরি অবস্থা জারি অবস্থা জারি করা হয়েছে। পাশ্ববর্তী দেশ চীন ও দক্ষিণ কোরিয়ায় ফের করোনা সংক্রমণের জাপানে নতুন করে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।

এর আগে জাপানে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি সংক্রমণ শনাক্ত হয়। হোক্কাইডোর গভর্নর ২৮ ফেব্রুয়ারি জেলাজুড়ে জরুরি অবস্থা জারি করেছিলেন। জরুরি অবস্থা চলাকালে লোকজনকে যতটা সম্ভব ঘরে সময় কাটানোর উপদেশ দেওয়া হয়েছিল। স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছিল। আদেশ ফলপ্রসূ হওয়ায় জেলায় করোনাভাইরাস সংক্রমণ কমে আসতে শুরু করে। ফলে ১৯ মার্চ গভর্নর জরুরি অবস্থা তুলে নেন।

তবে এখন আবার হোক্কাইডোতে নতুন করে করোনাভাইরাস বিস্তৃত হতে শুরু করেছে। তাই জেলার স্কুলগুলো মাত্র শুরু হওয়ার মুখে হোক্কাইডোর গভর্নর নাওমিচি সুজুকি এবং জেলার প্রধান শহর সাপ্পোরোর মেয়র কাৎসুহিরো আকিমোতো আজ সোমবার এক যৌথ ঘোষণায় আগামীকাল মঙ্গলবার থেকে হোক্কাইডোতে আবারও জরুরি অবস্থা ঘোষণা করেছেন। আগামী মাসের ৬ তারিখ পর্যন্ত জরুরি অবস্থা বহাল থাকবে।

প্রথমবারের জরুরী অবস্থা কার্যকর প্রমাণিত হওয়ার পর ৯ এপ্রিল থেকে হোক্কাইডোতে করোনাভাইরাস সংক্রমণ আবারও বৃদ্ধি পেতে শুরু করে। চারদিনে চল্লিশটির কাছাকাছি সংক্রমণ নিশ্চিত হলে জেলা নেতৃবৃন্দ দ্রুত পদক্ষেপ গ্রহণে এগিয়ে আসেন। জেলার সবকয়টি প্রাইমারি, জুনিয়ার ও হাই স্কুল জরুরী অবস্থার পুরো সময় ধরে বন্ধ রাখা হবে।

গভর্নর সুজুকি বলেছেন, তাদের ঘোষিত জরুরী অবস্থার আইনগত ভিত্তি না থাকলেও এই আশায় সেই পদক্ষেপ তারা নিয়েছেন যে, কেন্দ্রীয় সরকারের ঘোষিত জরুরী অবস্থার বিস্তৃতি সম্প্রসারিত করে নিয়ে হোক্কাইডোকেও এর আওতায় নিয়ে আসতে সরকারের উপর এটা চাপ প্রয়োগ করবে।

পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬
বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, সাতক্ষীরায় ঐতিহাসিক …
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করছেন সংসদ সদস্য
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় মহাসড়ক অবরোধ
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষকতার পাশাপাশি কাজিগিরি, এমপিওভুক্ত ২৯ শিক্ষককে শোকজ
  • ২০ এপ্রিল ২০২৬