কোয়ারেন্টাইনে মাহাথির মোহাম্মদ

২০ মার্চ ২০২০, ১১:০৯ AM

© ইন্টারনেট

চীন থেকে ভয়াবহ আকারে ছড়ানো করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার শঙ্কায় এবার স্বেচ্ছা কোয়ারেন্টাইনে গেছেন মালয়েশিয়ার সদ্য সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। করোনাভাইরাস আক্রান্ত এক এমপির সংস্পর্শে আসার পর এ সিদ্ধান্ত নেন তিনি। খবর: স্ট্রেইট টাইমস।

ওই এমপির করোনাভাইরাস পরীক্ষা ‘পজিটিভ’ রিপোর্ট আসার পর মাহাথির স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে গেছেন। তবে তিনি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়।

৯৫ বছর বয়সী এই নেতা করোনাভাইরাসে সংক্রামিত হলে তা বিপদ্জনক হতে পারে বলে অনেকে মনে করছেন। মাহাথির মোহাম্মদ বলেছেন, ‘আমি বাড়িতেই আছি, কারোর সঙ্গে মিশছি না। এটা আমার জন্য কঠিন কিছু না।’

খবরে বলা হয়, ডা. মাহাথির মোহাম্মদের একজন মুখপাত্র বলেছেন, কোভিড -১৯ পরীক্ষায় ইতিবাচক ফল পাওয়া গেছে এমন একজন সংসদ সদস্যের সঙ্গে যোগাযোগ করার পর মাহাথির মোহাম্মদ কোয়ারেন্টাইনে গেছেন।

তবে তার করোনাভাইরাস পরীক্ষা করা হলেও ফল প্রকাশ করতে রাজি হননি তিনি। মালয়েশিয়ায় এ পর্যন্তত অন্তত ৯০০ জনকে করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close