সৌদির দুই প্রধান মসজিদে জুমার নামাজ বাতিল

২০ মার্চ ২০২০, ১১:০৫ AM

© সংগৃহীত

সৌদির দুই প্রধান মসজিদে জুমার নামাজ বাতিল করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ মক্কা ও মদীনার ওই দুই মসজিদে প্রবেশ ও নামাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে জানিয়েছে সৌদি গ্যাজেট।

শুক্রবার সকালে এক বিবৃতি জারি করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মক্কার মসজিদ আল-হারাম ও মদিনার মসজিদে নববীর সাধারণ সভাপতির মুখপাত্র এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেন।

ফলে শুক্রবার কেউ এই দুই মসজিদে জুমার নামাজ আদায় করতে পারবেন না। এর আগে এই দুই মসজিদ বাদে দেশটির সব মসজিদে নামাজ আদায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল সৌদি সরকার।

কিন্তু করোনার কারণে বিশ্বে যে মহামারী পরিস্থিতি দেখা দিয়েছে তার বিরুদ্ধে লড়াই করতে এবং করোনার বিস্তার ঠেকাতে এবার এই দু’টি মসজিদও সাময়িক সময়ের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল।

অপহরণের ১৮ দিন পর টঙ্গী থেকে ৬ বছরের বায়জিদ উদ্ধার
  • ০৭ অক্টোবর ২০২৬
বাসাভাড়া নিয়ে বিরোধের জেরে বৃদ্ধার হাত ভাঙার অভিযোগ, দুই শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
গোবিপ্রবি ছাত্রীর পিছু নিয়ে ক্যাম্পাসেও হয়রানি—আটক ৩ বহিরাগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬