ক্যালিফোর্নিয়ায় সবাইকে বাড়িতে থাকার নির্দেশ

২০ মার্চ ২০২০, ১০:১৬ AM

© ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের সবাইকে বাড়িতে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবারের এই সিদ্ধান্তের কথা জানিয়ে রাজ্যের গভর্নর গেভিন নিউসম বলেন, এখন পর্যন্ত যে ধরনের পরিস্থিতি দেখা যাচ্ছে, তাতে আট সপ্তাহের মধ্যে ক্যালিফোর্নিয়ায় ৫৬ শতাংশ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে।

তিনি আরো জানান, এ ধরনের পরিস্থিতির কথা মাথায় রেখে নতুন করে হাসপাতালে ২০ হাজার শয্যা বাড়ানো হয়েছে। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলসে কয়েক সপ্তাহের মধ্যে এই মহামারি জটিল আকার ধারণ করতে পারে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ শুক্রবার থেকে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের দিকে যাতায়াতে কড়াকড়ি আরোপ করেছে ওয়াশিংটন। জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ একেবারে বন্ধ।

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জেরে স্কুল-কলেজ, বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। লাখ লাখ মানুষ বেকার হয়ে পড়েছে। এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় জরুরি ত্রাণ তহবিলে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই সপ্তাহের মধ্যে জরুরি এই তহবিল জনগণের কাছে চেক আকারে পৌঁছে যাবে।

জানা গেছে, ন্যূনতম এক হাজার ডলার করে দেওয়া হতে পারে ক্ষতিগ্রস্ত নাগরিকদের। স্কুল বন্ধ হওয়ার কারণে যারা বাড়িতে অবস্থান করছে, তাদের কাছেও চেক পৌঁছে যাবে।

তবে যুক্তরাষ্ট্রের মতো দেশে করোনা পরীক্ষায় বিলম্ব হচ্ছে। অনেকেই মনে করছেন, দ্রুত পরীক্ষা করলে আরো বহু মানুষ আক্রান্ত হিসেবে শনাক্ত হবেন। করোনা পরীক্ষায় দেরি হলে এটি আরো বেশি ছড়িয়ে যেতে পারে। এরই মধ্যে অন্তত দু'শ মানুষ মারা গেছে।

গতকাল নিউইয়র্কে আট হাজার জনকে পরীক্ষা করা হয়েছে। সেখানকার গভর্নর অ্যান্ডু কওমো নির্দেশ দিয়েছেন, রাজ্যের এক-তৃতীয়াংশ কর্মী বাড়িতে থেকে কাজ করবেন। আর বাড়িতে অবস্থানের বিষয়টি বাধ্যতামূলক করে দিয়েছে ক্যালিফোর্নিয়া।

অপহরণের ১৮ দিন পর টঙ্গী থেকে ৬ বছরের বায়জিদ উদ্ধার
  • ০৭ অক্টোবর ২০২৬
বাসাভাড়া নিয়ে বিরোধের জেরে বৃদ্ধার হাত ভাঙার অভিযোগ, দুই শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
গোবিপ্রবি ছাত্রীর পিছু নিয়ে ক্যাম্পাসেও হয়রানি—আটক ৩ বহিরাগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬