ইতালিতে করোনায় একদিনে ৫ ডাক্তারের মৃত্যু

২০ মার্চ ২০২০, ০৮:৪৩ AM

© ফাইল ফটো

করোনাভাইরাস আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইতালির ৫ চিকিৎসকের মৃত্যু হয়েছে। ন্যাশনাল ফেডারেশন অফ মেডিকেল অর্ডারের (ফোনমসিও) মতে তারা কোভিড-১৯ আক্রান্ত হয়ে বৃহস্পতিবার মারা যান।

দেশটিতে প্রাণঘাতী এ ভাইরাসে একদিনে আরও ৪২৭ জন মারা গেছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৪০৫ জনে। যা চীনের মৃতের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। গতবছরের ৩১ ডিসেম্বর থেকে এ পর্যন্ত চীনে করোনাভাইরাসে মারা গেছে প্রায় সাড়ে ৩ হাজার মানুষ। বুধবার ইতালিতে রেকর্ড সংখ্যক ৪৭৫ জন মানুষ মারা যায়। সেদিন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ছিল ২ হাজার ৯৭৮ জন।

করোনা মোকাবিলায় ইতালির সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। জনগণকে সুরক্ষা দিতে জরুরি অবস্থা অব্যাহত রাখা হয়েছে। লোকজনের চলাফেরা সীমিত করা হয়েছে। তবু লাফিয়ে লাফিয়ে বেড়েই চলছে মৃতের সংখ্যা। করোনার ভয়ানক আঘাতে দিনদিন দেশটি মৃত্যু উপত্যকায় পরিনত হয়েছে। করোনা গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছে ৫ হাজার ৩২২ জন।

যে ৫ ডাক্তার মারা গেছেন তারা হলেন- ক্রেমা হাসপাতালের সাবেক মহাব্যবস্থাপক লুইজি আবলন্ডি, ক্রিমোনার হাসপাতালের চিকিৎসক জিউসেপ ফিনজি, বার্গামোর এলাকার চিকিৎসক আন্তোনিও বাট্টাফুওকো, জিউসেপ্প লানাটি এবং লুইজি ফ্রুসিয়ান্তে। এ নিয়ে ১৩ জন চিকিৎসক মারা গেল ইতালিতে।

অপহরণের ১৮ দিন পর টঙ্গী থেকে ৬ বছরের বায়জিদ উদ্ধার
  • ০৭ অক্টোবর ২০২৬
বাসাভাড়া নিয়ে বিরোধের জেরে বৃদ্ধার হাত ভাঙার অভিযোগ, দুই শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
গোবিপ্রবি ছাত্রীর পিছু নিয়ে ক্যাম্পাসেও হয়রানি—আটক ৩ বহিরাগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬