নির্ভয়া ধর্ষণ-হত্যার ৪ আসামির ফাঁসি কার্যকর

২০ মার্চ ২০২০, ০৮:২৫ AM

© ফাইল ফটো

ভারতের দিল্লিতে ২০১২ সালে চলন্ত বাসে নির্ভয়াকে ধর্ষণের মামলায় চার আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

চার আসামি হলেন—অক্ষয় ঠাকুর, বিনয় শর্মা, পবন গুপ্তা ও মুখেশ সিং। স্থানীয় সময় শুক্রবার ভোরে দিল্লির তিহার জেলে চার আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

শুক্রবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় দিল্লির তিহাড় জেলে আসামিদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর আগে বৃহস্পতিবার মামলাটির আসামি মুকেশ সিং, পবন গুপ্ত, বিনয় শর্মা ও অক্ষয় কুমার সিংহের সব আবেদন খারিজ করে দেন দিল্লির আদালত।

প্রসঙ্গত, ২০১২ সালের ১৬ ডিসেম্বর চলন্ত বাসে মেডিকেল ছাত্রী নির্ভয়াকে গণধর্ষণের পর নির্মম নির্যাতন করা হয়। এরপর ২৯ ডিসেম্বর মারা যান ওই মেধাবী শিক্ষার্থী।

অপহরণের ১৮ দিন পর টঙ্গী থেকে ৬ বছরের বায়জিদ উদ্ধার
  • ০৭ অক্টোবর ২০২৬
বাসাভাড়া নিয়ে বিরোধের জেরে বৃদ্ধার হাত ভাঙার অভিযোগ, দুই শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
গোবিপ্রবি ছাত্রীর পিছু নিয়ে ক্যাম্পাসেও হয়রানি—আটক ৩ বহিরাগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬