ভারতের দিকে ধেয়ে আসছে পঙ্গপাল (ভিডিও)

১৮ মার্চ ২০২০, ০৮:৫১ AM

© সংগৃহীত

বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ানো পঙ্গপালের আক্রমণের মারাত্মক ঝুঁকিতে রয়েছে ভারত। সোমবার (১৬ মার্চ) বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা (ফাও) এ সংক্রান্ত একটি সতর্কতা জারি করেছে। যদিও নয়াদিল্লির শীর্ষ এক কর্মকর্তা বলছেন, এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য ভারত প্রস্তুত।

ফাও’র পঙ্গপালবিষয়ক জ্যেষ্ঠ পূর্বাভাস কর্মকর্তা কেইথ ক্রেসম্যান সংবাদমাধ্যমকে বলেন, এ বছর দুই দফায় পঙ্গপালের আক্রমণের ঝুঁকি তৈরি হয়েছে। এই পঙ্গপাল তেড়ে আসবে ইরান ও হর্ন অব আফ্রিকা (জিবুতি, ইরিত্রিয়া, ইথিওপিয়া ও সোমালিয়া) অঞ্চলের মরুভূমি থেকে।

পঙ্গপালের আক্রমণে জন-জীবন যেমন বিপর্যস্ত হয়, তেমনি ব্যাপক ক্ষতির মুখে পড়ে ফসল। ঝাঁকে ঝাঁকে আসা পঙ্গপাল নষ্ট করে ফেলে জমি বা বাগানের ফসল। এতে খাদ্যশস্য বিনষ্ট হয়ে যায়।

সম্প্রতি পাকিস্তানও এই পঙ্গপালের আক্রমণের মুখে পড়ে। দেশটির পূর্বাঞ্চলের সিন্ধু প্রদেশে প্রথমে এ আক্রমণ শুরু হলেও ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে বিভিন্ন অংশে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন সরকার জরুরি অবস্থা জারি করে। সূত্র: এনডিটিভি ও ফাও

 

 

ট্যাগ: ভারত
উচ্চশিক্ষার জন্য মেক্সিকোতে গিয়েছিলেন মুহিব,ইউক্রেনের ড্রোন…
  • ২১ এপ্রিল ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য অধ্যাপক ন…
  • ২১ এপ্রিল ২০২৬
শেরপুরে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসির প্রথম দিনে সারাদেশে বহিষ্কার ৬, অনুপস্থিত সাড়ে ২৫ হ…
  • ২১ এপ্রিল ২০২৬
‘আমাদের এই সন্তানেরা আগামীর বাংলাদেশের মূল কারিগর’
  • ২১ এপ্রিল ২০২৬
মার্কেটিং অফিসার নিয়োগ দেবে এসিআই পিএলসি, আবেদন অভিজ্ঞতা ছা…
  • ২১ এপ্রিল ২০২৬