‘আমাদের এই সন্তানেরা আগামীর বাংলাদেশের মূল কারিগর’

২১ এপ্রিল ২০২৬, ০৪:৫০ PM
কেন্দ্রে পরিদর্শনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন

কেন্দ্রে পরিদর্শনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন © সংগৃহীত

এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে রাজধানীর কয়েকটি কেন্দ্রের সার্বিক পরিবেশ, শৃঙ্খলা ও প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে তিনি পরিদর্শন করেন ধানমণ্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং গণভবন সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র।   

কেন্দ্র পরিদর্শন শেষে ড. মাহদী আমিন তার এক ফেসবুক পোস্টে বলেন, ‘পরীক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পরীক্ষায় অংশ নিচ্ছে। ফলাফল যাই হোক, আসুন সবাই আমাদের এই সন্তানদের সহানুভূতি ও প্রেরণা দিয়ে মূল্যায়ন করি। কারণ, আগামীর বাংলাদেশের মূল কারিগর তো তারাই।’

তিনি আরও বলেন, কেন্দ্রগুলোর পরিবেশ ছিল সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ। শিক্ষকরা আন্তরিকভাবে দায়িত্ব পালন করে পরীক্ষার্থীদের জন্য একটি ইতিবাচক ও সহায়ক পরিবেশ নিশ্চিত করেছেন। একইসঙ্গে শিক্ষার্থীদের উপস্থিতি ও অংশগ্রহণে দেখা গেছে প্রবল উৎসাহ ও আত্মবিশ্বাস।

ছাত্রলীগ নেতার সাথে নামের মিল থাকায় প্রথমবার বাদ, পুনঃযাচাই…
  • ০১ অক্টোবর ২০২৬
সেপ্টেম্বরে ৪৯ নারী-শিশুকে ধর্ষণ, হত্যার শিকার ৫২ জন
  • ০১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ–আফগানিস্তান টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা
  • ০১ অক্টোবর ২০২৬
ঢাকা কলেজের ৫১ জনকে শাস্তির পর এবার আইডিয়াল কলেজের ভর্তি বা…
  • ০১ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ভেঞ্চার, আবেদন ৩…
  • ০১ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলের দ…
  • ০১ অক্টোবর ২০২৬