এসএসসির প্রথম দিনে সারাদেশে বহিষ্কার ৬, অনুপস্থিত সাড়ে ২৫ হাজার

২১ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ PM , আপডেট: ২১ এপ্রিল ২০২৬, ০৫:০৫ PM
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ © সংগৃহীত

এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে দেশজুড়ে ৬ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আর অনুপস্থিত ছিলেন ২৫ হাজার ৪০৮ জন পরীক্ষার্থী। এ বছরের প্রথম পরীক্ষা শেষে আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে এসব তথ্য দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

এদিন এসএসসিতে বাংলা প্রথম পত্র, দাখিলে কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষা এবং এসএসসি ও দাখিল ভোকেশনালে বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন এসএসসি, দাখিল এবং এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় ১৫ লাখ ৯ হাজার ৬ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও অংশ নেন ১৪ লাখ ৮৩ হাজার ৫৯৮ জন। বাকি ২৫ হাজার ৪০৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। দেশজুড়ে ৩ হাজার ৮৭৫টি পরীক্ষা কেন্দ্রের তথ্য দিয়েছে কমিটি।

সাধারণ ৯ শিক্ষাবোর্ডে বহিষ্কার ২
সাধারণ ৯ শিক্ষাবোর্ডের মধ্যে ঢাকা ও দিনাজপুর শিক্ষাবোর্ডে মোট দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।  

মাদ্রাসা বোর্ডে বহিষ্কার ৪
মাদ্রাসা বোর্ডের অধীনে ৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। যা সর্বোচ্চ।

কারিগরি বোর্ডে বহিষ্কার নেই
কারিগরি বোর্ডে কোনো বহিষ্কার ছিল না বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9