নিউজিল্যান্ডে আগত সবাই হবে ‘সেলফ-আইসোলেট’

১৪ মার্চ ২০২০, ০৩:৪৯ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসের বিস্তার রোধে রোববার মধ্যরাত থেকে তাঁর দেশে আগত প্রায় প্রত্যেককে অবশ্যই ‘সেলফ-আইসোলেট’ হতে হবে বললেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।

আজ শনিবার এক প্রেস ব্রিফিংয়ে এই ঘোষণা দেন জেসিন্ডা আরডার্ন। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

জেসিন্ডা আরডার্ন জানান, করোনা প্রতিরোধে তাঁর সরকারের নেওয়া নতুন এই পদক্ষেপ নিউজিল্যান্ডের অধিবাসীদের জন্যও প্রযোজ্য হবে। তবে যেহেতু প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে এখন পর্যন্ত এই ভাইরাস হানা দেয়নি সেক্ষেত্রে ছাড় পাবেন সেখানকার অধিবাসীরা।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী করোনাভাইরাস প্রতিরোধে নেওয়া নতুন এই পদক্ষেপকে বিশ্বের সবচেয়ে কঠোর বলে বর্ণনা করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কোনো ক্ষমা চাইছি না। কারণ, এখনকার সময়টা অভূতপূর্ব।’

জেসিন্ডা আরডার্ন জানান, সরকারের নেওয়া পদক্ষেপ ১৬ দিনের মধ্যে পর্যালোচনা করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

করোনাভাইরাস নিউজিল্যান্ডেও হানা দিয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তে শনাক্ত হয়েছে ৬ জন।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জানান, নতুন বিধিনিষেধের আওতায় মানুষ আসে, পণ্য নয়। আকাশ ও নৌপথে অপরিহার্য পণ্য সরবরাহ স্বাভাবিকভাবে চলবে।

এসময় দেশের জনগণকে করমর্দন, কোলাকুলি ও নাকে নাক লাগানোর মতো অভিবাদন পরিহার করতে আহ্বান জানিয়েছেন জেসিন্ডা আরডার্ন। 

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয…
  • ০৭ অক্টোবর ২০২৬
হাসতে হাসতেই কাঁদলেন মেসি, বিদায়ী বক্তব্যে যা বললেন আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোটে হেরেছিলেন হাসনাত আবদুল্লাহর কাছে, এবার হারালেন দলীয় পদ
  • ০৭ অক্টোবর ২০২৬
অর্ধশত জনবল নিয়োগ দেবে বুয়েট, আবেদন অনলাইনে
  • ০৭ অক্টোবর ২০২৬
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, …
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রাধ্যক্ষসহ ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার জেরে গভীর রাতে চ…
  • ০৭ অক্টোবর ২০২৬