ভোটে হেরেছিলেন হাসনাত আবদুল্লাহর কাছে, এবার হারালেন দলীয় পদ

০৭ অক্টোবর ২০২৬, ১০:২০ AM
আ. জসিম উদ্দিন

আ. জসিম উদ্দিন © সংগৃহীত

কুমিল্লা জেলা গণঅধিকার পরিষদের সাবেক ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক মো. আ. জসিম উদ্দিনের সদস্যপদ স্থগিত করেছে দলটি। একই সঙ্গে তার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে দলীয় ট্রাক প্রতীকে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি।

মঙ্গলবার (৬ অক্টোবর) গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর থেকে এ বিষয়ে নোটিশ জারি করা হয়। এতে দলের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুনের নির্দেশক্রমে জসিম উদ্দিনের সদস্যপদ স্থগিতের কথা জানানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, জসিম উদ্দিনের বিরুদ্ধে ‘গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ’ এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ উঠেছে। এসব অভিযোগের বিষয়ে তার লিখিত বক্তব্য আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে বলা হয়েছে।

গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ মাহবুবুর রহমান স্বাক্ষরিত নোটিশে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে লিখিত জবাব না দিলে অথবা তার জবাব সন্তোষজনক না হলে জসিম উদ্দিনের বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে নোটিশে জসিম উদ্দিনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিস্তারিত বিবরণ দেওয়া হয়নি। এ বিষয়ে জসিম উদ্দিনের বক্তব্যও পাওয়া যায়নি।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে জসিম উদ্দিনকে বলতে শোনা যায়, ‘ঘুমন্ত বাঘকে কখনও জাগ্রত করবেন না। ঘুমন্ত বাঘ যদি একবার জেগে যায়, তাহলে সামনে যাকে পাবে তাকেই ছোবল মারবে।’

উল্লেখ্য, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর কাছে পরাজিত হন জসিম উদ্দিন।

বিসিএস কর্মকর্তাদের মাস্টার্সের সুযোগ দিচ্ছে জাপান
  • ০৭ অক্টোবর ২০২৬
সেই কলেজ ক্যাশিয়ারের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্যকে ঘিরে তদ…
  • ০৭ অক্টোবর ২০২৬
মেডিকেল ভর্তিচ্ছুকে ঢাকায় হত্যা করে এআই ভিডিও বানিয়ে মুক্তি…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয…
  • ০৭ অক্টোবর ২০২৬
হাসতে হাসতেই কাঁদলেন মেসি, বিদায়ী বক্তব্যে যা বললেন আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬