© সংগৃহীত
বর্তমান সময়ে রোগ পরীক্ষণ কিংবা দ্রুত রোগ নির্ণয় করা সম্ভব হচ্ছে না। কঠিন হয়ে যাচ্ছে করোনাভাইরাস শনাক্ত করতে। প্রথম টেস্টে ধরা না পরলেও পরে আবার ধরা পরছে। সেই টেস্ট করাতে আবার লাগছে সময়ও। এমন অবস্থায় এক কঠিন উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। তারা দ্রুত করোনা পরীক্ষার কিট উদ্ভাবনে ১৩ লাখ ডলার বরাদ্দ দিয়েছে।
স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের দু’টি কোম্পানি করোনা পরীক্ষার কিট উদ্ভাবন নিয়ে কাজ করে যাচ্ছে। তাই তাদেরকে ১৩ লাখ মার্কিন ডলারের অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন। তারা এমন কিট উদ্ভাবন করবে বলে জানা যায়, যা দিয়ে এক ঘণ্টার মধ্যে করোনার উপস্থিতি নির্ণয় করা যাবে।
মার্কিন যুক্তারষ্ট্রের হেলথ অ্যান্ড হিউমান সার্ভিসেস ডিপার্টমেন্ট জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার ডায়সোরিন মলিকুলার কম্পানিকে দেওয়া হবে ছয় লাখ ৭৯ হাজার মার্কিন ডলার। আর মেরিল্যান্ডের কিয়াগেন জার্মানিটাওনকে দেওয়া হচ্ছে পাঁচ লাখ ৯৮ হাজার মার্কিন ডলার।
করোনার পরীক্ষার কিট উদ্ভাবনে তাদের এই অর্থ দেওয়া হচ্ছে। ডায়াসরিন করোনার পরীক্ষার কিট ছয় সপ্তাহের মধ্যে প্রস্তুত করতে পারবে। আর কিয়াগেন জার্মানিটাওনের পরীক্ষা কিট ১২ সপ্তাহের মধ্যে প্রস্তুত হতে পারে।