করোনাভাইরাস: ফ্রান্সের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

১৩ মার্চ ২০২০, ০৩:১৭ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসের কারণে ফ্রান্সে কারণে ফ্রান্সের সব শিক্ষা প্রতিষ্ঠান ব্নধ ঘোষণা করেছে দেশটির সরকার। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশ্য দেয়া এক ভাষণে ফ্রান্সের প্রেসিডেন্ট দেশটির সকল ধরনের স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ করার এই ঘোষণা দেন।

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার প্রেক্ষাপট বর্ণনা করে দেশটির প্রেসিডেন্ট বলেন, ‌এটি ফ্রান্সের এ যাবৎকালের সবচেয়ে স্বাস্থ্যগত ঝুঁকিপূর্ণ পরিস্থিতি।

এ ছাড়া ফরাসি প্রেসিডেন্ট দেশটির সকল ৭০ বছরের বেশি বয়সী নাগরিকদের অধিক সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়ে বলেছেন, বিনা প্রয়োজনে বাইরের কারও সঙ্গে দেখা সাক্ষাৎ করা থেকে বিরত থাকতে হবে।

ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, করোনা নিয়ে উদ্বিগ্ন না হয়ে সচেতন হতে হবে এবং এ ভাইরাস মোকাবেলায় ফ্রান্সের হাসপাতালগুলোর সক্ষমতা ব্যাপক হারে বৃদ্ধি করা হবে।

দেশটির আসন্ন স্থানীয় মিউনিসিপালিটি নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করেন তিনি। এছাড়া ও দেশের গণপরিবহনগুলো উন্মুক্ত থাকবে এবং সকল যান চলাচল স্বাভাবিক থাকবে। মরণঘাতী এ ভাইরাস মোকাবেলায় প্রয়োজন হলে ইউরোপীয় ইউনিয়নের সাথে সমন্বয় করে সমস্ত বর্ডার বন্ধ করে দেয়া হবে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয…
  • ০৭ অক্টোবর ২০২৬
হাসতে হাসতেই কাঁদলেন মেসি, বিদায়ী বক্তব্যে যা বললেন আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোটে হেরেছিলেন হাসনাত আবদুল্লাহর কাছে, এবার হারালেন দলীয় পদ
  • ০৭ অক্টোবর ২০২৬
অর্ধশত জনবল নিয়োগ দেবে বুয়েট, আবেদন অনলাইনে
  • ০৭ অক্টোবর ২০২৬
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, …
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রাধ্যক্ষসহ ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার জেরে গভীর রাতে চ…
  • ০৭ অক্টোবর ২০২৬