করোনা ছড়িয়েছে মার্কিন সেনারা!

১৩ মার্চ ২০২০, ০২:৫১ PM

© ফাইল ফটো

করোনার আঁতুড়ঘর ‘উহান’ নয়, বরং প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়েছে আমেরিকার থেকেই। ইউএস আর্মিই এটা তৈরি করে চীনে ছড়িয়ে দিয়েছে বলে দাবি করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান।

বৃহস্পতিবার (১২ মার্চ) এক টুইট বার্তায় তিনি লেখেন, মার্কিন সেনাদের থেকেই করোনাভাইরাস ছড়িয়ে পড়েছিল উহানে। সেখান থেকে সংক্রমণ ছড়ায় চীনের মূল ভূখণ্ডে।

তিনি বলেন, করোনাভাইরাস যে নিছক মারণ জীবাণু নয়, বরং জিনের গঠন বদলে তৈরি করা রাসায়নিক মারণাস্ত্র, এমন খবরও আমেরিকাই বিশ্বজুড়ে রটিয়েছে।

ঝাওয়ের দাবি, গত বছর অক্টোবরে উহানে আয়োজিত সপ্তম মিলিটারি ওয়ার্ল্ড গেমে যোগ দিয়েছিলেন আমেরিকার অন্তত ৩০০ জন সেনা অ্যাথলেট। তখনই তাঁদের মধ্যে কয়েকজন ফ্লু-তে আক্রান্ত হন। পরে কয়েকজনের মৃত্যুও ঘটে। তখন বলা হয়েছিল নিছক জ্বর বা সংক্রামক ব্যধিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এসব সেনাদের। পরে জানা যায়, তাঁরা সকলেই করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

চীনা মুখপাত্রের এমন দাবির পরেই হইচই শুরু হয়ে গিয়েছে বিশ্বে। মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর ডিরেক্টর রবার্ট রেডফিল্ড স্বীকার করেছেন মার্কিন সেনাদের রক্তে সে সময় করোনাভাইরাসের জীবাণু মিলেছিল এটা ঠিক, তবে তাঁদের থেকেই যে ভাইরাস উহানে ছড়িয়েছিল সেটা একেবারেই ঠিক নয়। চিনের দাবি পুরোপুরি অস্বীকার করেন তিনি।

এদিকে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বিস্ফোরক এমন দাবির সেই ভিডিও এখন সমস্ত চীনা ওয়েবসাইটে ভাইরাল হয়ে গেছে। চীনারা এখন বলছেন, 'নাক ঘুরিয়ে হলেও আমেরিকা মানতে বাধ্য হচ্ছে যে, তাদের সেনাদের থেকেই করোনাভাইরাস ছড়িয়েছে। সাহস থাকলে আমেরিকার গোটা বিশ্বের সামনে জোর দিয়ে এটা স্বীকার করা উচিত।'

ভিডিও দেখতে ক্লিক করুন

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয…
  • ০৭ অক্টোবর ২০২৬
হাসতে হাসতেই কাঁদলেন মেসি, বিদায়ী বক্তব্যে যা বললেন আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোটে হেরেছিলেন হাসনাত আবদুল্লাহর কাছে, এবার হারালেন দলীয় পদ
  • ০৭ অক্টোবর ২০২৬
অর্ধশত জনবল নিয়োগ দেবে বুয়েট, আবেদন অনলাইনে
  • ০৭ অক্টোবর ২০২৬
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, …
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রাধ্যক্ষসহ ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার জেরে গভীর রাতে চ…
  • ০৭ অক্টোবর ২০২৬