করোনার প্রভাব: আর্জেন্টিনা-ব্রাজিল বিশ্বকাপ বাছাইয়ের খেলা স্থগিত

১৩ মার্চ ২০২০, ১১:১০ AM

© ফাইল ফটো

করোনাভাইরাসের প্রভাব পড়ায় স্থবির হয়ে পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গন। এর ধারাবাহিকতায় এবার স্থগিত হয়ে গেল আর্জেন্টিনা ও ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ।

গতকাল বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে লাতিন আমেরিকা অঞ্চল পর্বের সবকটি ম্যাচ স্থগিতের ঘোষণা দেয় ফিফা।

২০২২ বিশ্বকাপ বাছাইয়ে আগামী ৩১ মার্চ বলিভিয়ার মাঠে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার কথা ছিল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। একই দিনে পেরুর মাঠে ম্যাচ দিয়ে বাছাইয়ের যাত্রা শুরু করতো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

আগামী ২৩ থেকে ৩১ মার্চ পর্যন্ত আন্তর্জাতিক সূচিতে লাতিন আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ে আরও কয়েকটি ম্যাচ মাঠে গড়ানোর কথা ছিল। তবে করোনা ছড়িয়ে পড়ার ভয়ে সবগুলো খেলাই স্থগিত করে দিয়েছে ফিফা।

এর আগে গত বুধবার করোনাভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে এই সময়ের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ স্থগিতের অনুরোধ করেছিল লাতিন আমেরিকার ফুটবল সংস্থা ‘কনমেবল’। তাদের সঙ্গে আলোচনা করে পরদিনই এই ঘোষণা দিল ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। ম্যাচগুলোর পরিবর্তিত সূচি পরে জানানো হবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয…
  • ০৭ অক্টোবর ২০২৬
হাসতে হাসতেই কাঁদলেন মেসি, বিদায়ী বক্তব্যে যা বললেন আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোটে হেরেছিলেন হাসনাত আবদুল্লাহর কাছে, এবার হারালেন দলীয় পদ
  • ০৭ অক্টোবর ২০২৬
অর্ধশত জনবল নিয়োগ দেবে বুয়েট, আবেদন অনলাইনে
  • ০৭ অক্টোবর ২০২৬
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, …
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রাধ্যক্ষসহ ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার জেরে গভীর রাতে চ…
  • ০৭ অক্টোবর ২০২৬