করোনা আতঙ্কে সিঙ্গাপুরের মসজিদে তালা

১২ মার্চ ২০২০, ০৭:৫৪ PM
সুলতান মসজিদ

সুলতান মসজিদ

প্রানঘাতী করোনাভাইরাস আতঙ্কে সিঙ্গাপুরের সব মসজিদে তালা ঝুলিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। করোনার বিস্তার ঠেকাতে আজ বৃহস্পতিবার ইসলামিক রিলিজিয়াস কাউন্সিল অব সিঙ্গাপুর (এমইউআইএস) এক ঘোষণায় বিষয়টি জানিয়েছে।

এমইউআইএস বলেছে, ফতোয়া কমিটি এ ব্যাপারে একটি ফতোয়া জারি করেছে। সেখানে ইসলামি আইন অনুযায়ী মসজিদ বন্ধের এই ঘোষণা দেওয়া হয়েছে, এমনকি ১৩ মার্চ শুক্রবারের জুমার নামাজও বাতিল করা হয়েছে।

এরই মধ্যে দেশটির বেশ কিছু মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে। মসজিদগুলো হচ্ছে-মসজিদে মুত্তাকিন, মসজিদে কাসিম, মসজিদে হাজ্জাহ ফাতিমাহ এবং মসজিদে জামে সুলিয়া। ১৩ মার্চ সকাল থেকে ১৭ মার্চ পর্যন্ত এই ৫ দিন সিঙ্গাপুরের সব মসজিদ পুরোপুরি বন্ধ থাকবে। এই সময়ে মসজিদগুলো পরিস্কার করে জীবাণু মুক্ত করা হবে।

এমইউআইএস মসজিদ বন্ধের কারণ ব্যাখ্যা করে বলেছে, মুফতি এবং আন্তর্জাতিক ফতোয়া কমিটি জনস্বাস্থ্য ও সুরক্ষার স্বার্থে এই পদক্ষেপের বিষয়ে একমত হয়েছে। তাদের সম্মতিতেই মসজিদ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিবৃতিতে তারা বলেছে, মুসলমানদের উচিত জুমার বদলে তাদের নিয়মিত দুপুরের (জোহর) নামাজ আদায় করা। শুক্রবারের জুমার খুতবা অনলাইনে প্রচার করা হবে।

ভয়ংকর এই ভাইরাস থেকে আত্মরক্ষায় বহুমুখী কর্মসূচি হাতে নিয়েছে সিঙ্গাপুরের মুসলিমরা। তারা মসজিদভিত্তিক গণসচেতনতার কাজ করছে। এর মধ্যে আছে মসজিদে নিজস্ব জায়নামাজ ব্যবহার ও মাস্ক ব্যবহার এবং মুসাফা এড়িয়ে চলা ইত্যাদি। সিঙ্গাপুরের প্রায় ৬০ লাখ জনসংখ্যার প্রায় ১৬ ভাগ মুসলিম। এ ছাড়া বিপুলসংখ্যক অভিবাসী মুসলিম রয়েছে সে দেশে। প্রতি শুক্রবার বিপুলসংখ্যক মুসল্লি মসজিদে একত্র হয়।

মসজিদগুলোতে পরবর্তী দুই সপ্তাহের জন্য (১৩ মার্চ থেকে ২৭ মার্চ) পর্যন্ত ধর্মীয় কার্যক্রম, বক্তৃতা, ধর্মীয় ক্লাস এবং মসজিদ ভিত্তিক কিন্ডারগার্টেন সেশন বাতিল করার কথা বলা হয়েছে। মুসলিম সম্প্রদায়কে সুস্বাস্থ্যের জন্য জীবাণুমুক্ত থাকা এবং সামাজিক স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে। যাতে করোনাভাইরাস আরও ছড়িয়ে পড়তে না পারে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয…
  • ০৭ অক্টোবর ২০২৬
হাসতে হাসতেই কাঁদলেন মেসি, বিদায়ী বক্তব্যে যা বললেন আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোটে হেরেছিলেন হাসনাত আবদুল্লাহর কাছে, এবার হারালেন দলীয় পদ
  • ০৭ অক্টোবর ২০২৬
অর্ধশত জনবল নিয়োগ দেবে বুয়েট, আবেদন অনলাইনে
  • ০৭ অক্টোবর ২০২৬
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, …
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রাধ্যক্ষসহ ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার জেরে গভীর রাতে চ…
  • ০৭ অক্টোবর ২০২৬