এবার করোনায় আক্রান্ত দুই সাংবাদিক, অফিস বন্ধ

১২ মার্চ ২০২০, ১২:৫৬ PM

© ফাইল ফটো

করোনার থাবায় এবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিবিএস নিউজ। সাময়িক বন্ধ ঘোষণা হলো সংবাদমাধ্যমটির নিউইয়র্ক অফিস। সিবিএস নিউজের নিউইয়র্ক সদর দফতরের দুই সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এ খবরের পর প্রতিষ্ঠানটি বুধবার তাদের অফিস পরিষ্কার করে ভাইরাসমুক্ত করার জন্য বন্ধ ঘোষণা করেছে। এ দুই সাংবাদিক কীভাবে করোনায় আক্রান্ত হয়েছেন, সে বিষয় নিশ্চিত করতে পারেনি সিবিএস।

জানা গেছে, নিউইয়র্কের ম্যানহাটনে সিবিএস নিউজের দুটি অফিস রয়েছে। আক্রান্ত দুই সাংবাদিক পৃথক পৃথক দুই অফিসেই কাজ করতেন।

তাই দুই অফিসই আপাতত বন্ধ রেখে জীবাণু মুক্তকরণ চলছে। তবে অফিস বন্ধ থাকলেও কাজ চলবে বলে জানিয়ে সিবিএস নিউজ কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি দুইদিনের জন্য তাদের কর্মীদের অন্য কোথাও থেকে কাজ করতে বলে দিয়েছে।

সিবিএস নিউজ প্রেসিডেন্ট সুজান জিরিনস্কি তার কর্মীদের কাছে পাঠানো এক বার্তায় বলছেন, যারা করোনা ভাইরাসে আক্রান্ত দুই কর্মীর সংস্পর্শে এসেছিলেন, তাদের দুই সপ্তাহ সেলফ কোয়ারেন্টাইনে থাকতে হবে। এ মুহূর্তে আমাদের ধারণা, সোমবার নাগাদ আবার আমরা এ অফিসে ফিরতে পারব।

এদিকে সিবিএস নিউজের দুই কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবরে সতর্কতামূলক অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রের অন্যান্য সংবাদমাধ্যম।

প্রাণঘাতী এই ভাইরাসের উৎপত্তি চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে। সেখান থেকে এখন পর্যন্ত বিশ্বের ১২১টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্ব্যাপী ১ লাখ ২৪ হাজার ৯২৭ জন। এর মধ্যে প্রাণ হারিয়েছে ৪ হাজার ৫৮৫ জন।

হাসতে হাসতেই কাঁদলেন মেসি, বিদায়ী বক্তব্যে যা বললেন আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোটে হেরেছিলেন হাসনাত আবদুল্লাহর কাছে, এবার হারালেন দলীয় পদ
  • ০৭ অক্টোবর ২০২৬
অর্ধশত জনবল নিয়োগ দেবে বুয়েট, আবেদন অনলাইনে
  • ০৭ অক্টোবর ২০২৬
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, …
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রাধ্যক্ষসহ ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার জেরে গভীর রাতে চ…
  • ০৭ অক্টোবর ২০২৬
আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
  • ০৭ অক্টোবর ২০২৬