জঙ্গি ভেবে বাংলাদেশিকে হত্যা ইরাক সেনাবাহিনীর

১২ মার্চ ২০২০, ১২:০১ PM

© ফাইল ফটো

ইরাকে জঙ্গি গোষ্ঠী আইএসের সদস্য ভেবে গুলি করে এক বাংলাদেশি শ্রমিককে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী। তাদের গুলিতে আহত হয়েছেন আরো এক বাংলাদেশি। এছাড়া আরও দুইজনকে আটক করা হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় মাখমৌর শহরের নিকটে মঙ্গলবার এ ঘটনা ঘটেছে।

মঙ্গলবার কাজের সন্ধানে ইরাকের মসুল প্রদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কুর্দিস শহরের মাখমুর এলাকার উদ্দেশে যাচ্ছিলেন ওই চার বাংলাদেশি। পথে ইরাকি সেনাবাহিনীর একটি টহল দল আইএস জঙ্গি ভেবে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

বাসনিউজ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে মাখমৌরের উদ্দেশ্যে হাঁটছিলেন বাংলাদেশি শ্রমিকরা। সে সময় আইএস জঙ্গি ভেবে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে ইরাকি সেনাবাহিনীর সদস্যরা। মাখমৌরের মেয়র রিজকার মোহাম্মদ বাংলাদেশি শ্রমিকদের গ্রেপ্তার হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, বাংলাদেশি শ্রমিকদের শহরটির বাইরে হাঁটতে দেখা গেছে। বর্তমানে তাদের ৩ জনকে তদন্তের জন্য আটকে রাখা হয়েছে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয…
  • ০৭ অক্টোবর ২০২৬
হাসতে হাসতেই কাঁদলেন মেসি, বিদায়ী বক্তব্যে যা বললেন আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোটে হেরেছিলেন হাসনাত আবদুল্লাহর কাছে, এবার হারালেন দলীয় পদ
  • ০৭ অক্টোবর ২০২৬
অর্ধশত জনবল নিয়োগ দেবে বুয়েট, আবেদন অনলাইনে
  • ০৭ অক্টোবর ২০২৬
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, …
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রাধ্যক্ষসহ ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার জেরে গভীর রাতে চ…
  • ০৭ অক্টোবর ২০২৬