করোনা আতঙ্কে বাংলাদেশের সঙ্গে কুয়েতের বিমান চলাচল বন্ধ

০৭ মার্চ ২০২০, ১১:১৫ AM

© সংগৃহীত

করোনাভাইরাসের (কোভিড-১৯) ঝুঁকি এড়াতে বাংলাদেশসহ সাতটি দেশের সঙ্গে সব ধরনের বিমান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কুয়েত সরকার।

গতকাল শুক্রবার থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে এবং তা আগামী এক সপ্তাহ পর্যন্ত বহাল থাকবে বলে জানা গেছে।

নিষেধাজ্ঞার আওতায় বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো হলো-মিশর, ফিলিপাইন, সিরিয়া, লেবানন, শ্রীলঙ্কা ও ভারত।

এসব দেশের নাগরিকরা যারা দেশগুলোতে সর্বশেষ দুই সপ্তাহ অবস্থান করেছেন তাদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। আর কুয়েতের যেসব নাগরিকরা এসব দেশ ভ্রমণ করেছেন তাদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

কুয়েতের বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ কারণে করোনাভাইরাস যেন দ্রুত বাংলাদেশসহ এসব দেশে না ছড়ায় সেজন্য সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার।

কুয়েতে শেষ খবর পাওয়া পর্যন্ত ৫৮ জনের করোনায় আক্রান্ত হওয়ার তথ্য জানা গেছে।

কারিগরির ২১৪০ প্রতিষ্ঠানে পদ শূন্য, বদলি আবেদন নিয়ে সুখবর প…
  • ০৭ অক্টোবর ২০২৬
অধ্যাপক থেকে অফিস সহায়ক, মোট ২৩ পদে জনবল নিয়োগ দেবে কুমিল্ল…
  • ০৭ অক্টোবর ২০২৬
নির্বাচনে অংশগ্রহণ আর গণতন্ত্রের অংশীদারত্ব প্রতিষ্ঠা করা এ…
  • ০৭ অক্টোবর ২০২৬
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চাকরি, লাগবে ২ বছরের অভিজ্ঞতা
  • ০৭ অক্টোবর ২০২৬
ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২
  • ০৭ অক্টোবর ২০২৬
বিসিএস কর্মকর্তাদের মাস্টার্সের সুযোগ দিচ্ছে জাপান
  • ০৭ অক্টোবর ২০২৬