কারিগরির ২১৪০ প্রতিষ্ঠানে পদ শূন্য, বদলি আবেদন নিয়ে সুখবর পাচ্ছেন শিক্ষকরা

০৭ অক্টোবর ২০২৬, ১২:৩১ PM
কারিগরি শিক্ষা অধিদপ্তর

কারিগরি শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

কারিগরি শিক্ষকদের বদলি কার্যক্রমের জন্য শূন্য পদের চাহিদা সংগ্রহ শেষ করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। কয়েক দফায় তথ্য সংগ্রহের পর প্রায় ২ হাজার ১৪০টি প্রতিষ্ঠান শূন্য পদের চাহিদা জানিয়েছে। এখন সফটওয়্যার সংক্রান্ত কাজ শেষ করে শিগগিরই শিক্ষকদের বদলির আবেদন গ্রহণের তারিখ নির্ধারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, শূন্য পদের চাহিদার তথ্য ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এখন সফটওয়্যার টিমের সঙ্গে বসে পুরো প্রক্রিয়াটি যাচাই করা হবে। সবকিছু ঠিক থাকলে শিক্ষকদের বদলির আবেদনের জন্য একটি তারিখ দেওয়া হবে। সফটওয়্যার সংক্রান্ত যাচাই-বাছাই শেষ করে শিগগিরই বদলি আবেদনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছে অধিদপ্তর।

তিনি বলেন, ‘আমরা সফটওয়্যার টিমের সঙ্গে বসব। রিপোর্টটা পেলে যদি কোনো সমস্যা না থাকে, তাহলে আমরা একটা ডেট দিয়ে দেব।’

শূন্য পদের চাহিদার তথ্য ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এখন সফটওয়্যার টিমের সঙ্গে বসে পুরো প্রক্রিয়াটি যাচাই করা হবে। সবকিছু ঠিক থাকলে শিক্ষকদের বদলির আবেদনের জন্য একটি তারিখ দেওয়া হবে।

অধিদপ্তরের ওই কর্মকর্তা জানান, সফটওয়্যার সংক্রান্ত রিপোর্ট পাওয়ার পর বিষয়টি নিয়ে দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালকের সঙ্গে আলোচনা করা হবে। এরপরই বদলি আবেদনের সময়সূচি নির্ধারণ করা হতে পারে।

দফায় দফায় সময় বাড়িয়ে নেওয়া হয় শূন্য পদের তথ্য
কারিগরি শিক্ষকদের বদলি কার্যক্রমের জন্য শূন্য পদের তথ্য সংগ্রহ শুরু হয় ৬ সেপ্টেম্বর। প্রথমে ১২ সেপ্টেম্বর দুপুর ২টা পর্যন্ত তথ্য দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হলেও পরে তা বাড়িয়ে ১৭ সেপ্টেম্বর দুপুর ২টা করা হয়। এরপরও সফটওয়্যার, ই-মেইল, লগইন ও তথ্য প্রবেশের বিভিন্ন জটিলতায় অনেক প্রতিষ্ঠান শূন্য পদের তথ্য দিতে পারেনি। ফলে সমস্যাগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে পরবর্তী সময়ে আরও সুযোগ দেওয়া হয়।

গত ২২ সেপ্টেম্বর পর্যন্ত ২ হাজারের বেশি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১ হাজার ৪২১টি প্রতিষ্ঠান শূন্য পদের তথ্য দিয়েছিল। তখনও ৭ শতাধিক প্রতিষ্ঠানের তথ্য বাকি ছিল। পরে আরও সময় দিয়ে প্রতিষ্ঠানগুলোকে শূন্য পদের চাহিদা জানানোর সুযোগ দেওয়া হয়।

আরও খবর: জবির ১৬ তলা ছাত্রী হলের দুই লিফট বন্ধ, সচল দুটি নিয়েও আতঙ্কে ১২০০ শিক্ষার্থী

অধিদপ্তরের কর্মকর্তা বলেন, কয়েক দফায় তথ্য নেওয়ার পর প্রায় ২ হাজার ১৪০টি প্রতিষ্ঠান শূন্য পদের চাহিদা জানিয়েছে। এসব তথ্য ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এখন এসব তথ্য সফটওয়্যারে যাচাই করে বদলি আবেদনের প্রক্রিয়া শুরু করা হবে।

সফটওয়্যার যাচাই শেষে আবেদন
জানা গেছে, বদলি কার্যক্রমের জন্য যে সফটওয়্যার ব্যবহারের কথা রয়েছে, সেটি নিয়ে আপাতত বড় ধরনের সমস্যা নেই। তবে সফটওয়্যার টিমের সঙ্গে আলোচনার পর পুরো প্রক্রিয়া চূড়ান্ত করা হবে।
অধিদপ্তরের ওই কর্মকর্তা বলেন, ‘বদলির সফটওয়্যারের ব্যাপারে আমাদের আপাতত সমস্যা তেমন একটা নেই। রিপোর্টটা পাওয়ার পর যদি কোনো সমস্যা না থাকে, তাহলে আমরা একটা ডেট দিয়ে দেব।’

তিনি জানান, শিক্ষকরা আবেদন করার সময় সংশ্লিষ্ট শূন্য পদগুলো দেখতে পারবেন। তবে বদলি আবেদনের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। বদলি কার্যক্রম এগিয়ে নেওয়ার ক্ষেত্রে মহাপরিচালকের দায়িত্ব নিয়েও আগে জটিলতা ছিল। তবে বর্তমানে দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালককে আর্থিক ক্ষমতাও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

তিনি আরও বলেন, আগে দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালকের আর্থিক ক্ষমতা না থাকায় কিছু সমস্যা ছিল। এখন তাঁকে আর্থিক দায়িত্বও দেওয়া হয়েছে। ফলে বদলি কার্যক্রমে আগের মতো জটিলতা থাকার কথা নয়।

৪ লাখ ৭১ হাজার রিয়্যাকশন, শেয়ার ৭৩ হাজার— ৭ বছর আগে দেওয়া ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার
  • ০৭ অক্টোবর ২০২৬
রাতে ঘুম আসে না, সকালে উঠতে কষ্ট—আপনার ‘দেহঘড়ি’ ঠিক আছে তো?
  • ০৭ অক্টোবর ২০২৬
কারিগরির ২১৪০ প্রতিষ্ঠানে পদ শূন্য, বদলি আবেদন নিয়ে সুখবর প…
  • ০৭ অক্টোবর ২০২৬
অধ্যাপক থেকে অফিস সহায়ক, মোট ২৩ পদে জনবল নিয়োগ দেবে কুমিল্ল…
  • ০৭ অক্টোবর ২০২৬
নির্বাচনে অংশগ্রহণ আর গণতন্ত্রের অংশীদারত্ব প্রতিষ্ঠা করা এ…
  • ০৭ অক্টোবর ২০২৬