ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২

০৭ অক্টোবর ২০২৬, ১১:৩২ AM , আপডেট: ০৭ অক্টোবর ২০২৬, ১১:৩২ AM
এসআই হানিফ মাহমুদ

এসআই হানিফ মাহমুদ © সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে চিহ্নিত ছিনতাইকারীদের ধরতে অভিযান চালানোর সময় ছুরিকাঘাতে আহত হয়েছেন টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) হানিফ মাহমুদ। এ ঘটনায় শাওন ও সাগর নামে দুই চিহ্নিত ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর সাতাইশ-সখিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত চিহ্নিত ছিনতাইকারীদের আটকের জন্য টঙ্গী পশ্চিম থানার একটি দল অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে পুলিশ শাওন ও সাগরকে আটকি করার চেষ্টা করলে তারা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় তাদের ধরতে এগিয়ে গেলে এক ছিনতাইকারী ছুরি দিয়ে এসআই হানিফ মাহমুদের বাঁ পায়ে আঘাত করে। এতে তার পায়ে প্রায় পাঁচ ইঞ্চি গভীর ক্ষত সৃষ্টি হয়।

আহত এসআই হানিফ মাহমুদকে প্রথমে টঙ্গীর গুটিয়া ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে পাঠানো হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি) শফিকুর রহমান বলেন, চিহ্নিত ছিনতাইকারীদের আটক করতে গিয়ে পুলিশের একজন এসআই আহত হয়েছেন। জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেও তিনি অভিযান থেকে পিছিয়ে যাননি এবং ছিনতাইকারীদের আটক করতে সক্ষম হয়েছেন। এ ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ছিনতাই, মাদকসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ: গাজীপুর
কারিগরির ২১৪০ প্রতিষ্ঠানে পদ শূন্য, বদলি আবেদন নিয়ে সুখবর প…
  • ০৭ অক্টোবর ২০২৬
অধ্যাপক থেকে অফিস সহায়ক, মোট ২৩ পদে জনবল নিয়োগ দেবে কুমিল্ল…
  • ০৭ অক্টোবর ২০২৬
নির্বাচনে অংশগ্রহণ আর গণতন্ত্রের অংশীদারত্ব প্রতিষ্ঠা করা এ…
  • ০৭ অক্টোবর ২০২৬
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চাকরি, লাগবে ২ বছরের অভিজ্ঞতা
  • ০৭ অক্টোবর ২০২৬
ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২
  • ০৭ অক্টোবর ২০২৬
বিসিএস কর্মকর্তাদের মাস্টার্সের সুযোগ দিচ্ছে জাপান
  • ০৭ অক্টোবর ২০২৬