করোনার আতঙ্কে ৩০ কোটি শিক্ষার্থীর স্কুল বন্ধ

০৬ মার্চ ২০২০, ০১:৪৬ PM

© সংগৃহীত

ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে ওঠা করোনাভাইরাসের প্রভাব পড়েছে বিশ্বের প্রায় ৩০ কোটি শিক্ষার্থীর ওপরে। ভাইরাসটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় সংক্রামন আতঙ্কে শিক্ষার্থীদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে আইএমএফ। এরই মধ্যে করোনাভাইরাসে প্রায় ৯৫ হাজার মানুষ আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৩২০০। গত বৃহস্পতিবার পর্যন্ত বিশ্বের প্রায় ৮০টি দেশে এই ভাইরাস ছড়িয়েছে।

জাতিসংঘের শিক্ষাবিষয়ক সংস্থাটি বলছে, নভেল করোনা ভাইরাস মোকাবেলায় আক্রান্ত দেশগুলো প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা। এরই মধ্যে বিশ্বের ১৩টি দেশে পুরোপুরি স্কুল বন্ধ রাখা হয়েছে। আর নয়টি দেশে স্থানীয় পর্যায়ে স্কুল বন্ধ রাখা হচ্ছে। বিশ্বের প্রায় ২৯ কোটি ৫ লাখ শিশুর ওপর এর প্রভাব পড়েছে।

চীনের বাইরে সংক্রমিত দেশের তালিকায় শীর্ষে থাকা দক্ষিণ কোরিয়াও ২৩ মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছে। দেশটিতে গতকাল পর্যন্ত সংক্রমিত হয়েছে ৬ হাজার ৮৮ জন। আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪০ জনের। কভিড-১৯ মোকাবেলায় সর্বশেষ স্কুল-বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইতালি। ইউরোপের দেশটিতে গতকাল পর্যন্ত সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৮৯। মারা গেছে ১০৭ জন। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় গত বুধবার থেকে ১৫ মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার।

এছাড়া জাপানের প্রায় সব স্কুল বন্ধ রাখা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে আগামী এপ্রিলের শুরু পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। স্কুল বন্ধ রেখেছে মধ্যপ্রাচ্যের দেশ ইরানও। গতকাল পর্যন্ত দেশটিতে সংক্রমিতের সংখ্যা প্রায় তিন হাজারে চলে এসেছে। আর ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মারা গেছে ১০৭ জন।

এর বাইরে অস্থায়ী ভিত্তিতে সংক্রমিত অনেক দেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হচ্ছে। ভাইরাসটির প্রভাবে বিশ্বব্যাপী শিক্ষার্থীদের স্কুলের বাইরে থাকার যে স্রোত বাড়ছে, এটি নজিরবিহীন উল্লেখ করে ইউনেস্কোর মহাপরিচালক অদ্রে আজুলে বলেন, এটি দীর্ঘস্থায়ী হলে শিক্ষার অধিকার হুমকির মধ্যে পড়তে পারে। গত ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে সর্বপ্রথম নভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। এর পর থেকে শহরটিতে ভাইরাসটি মহামারী আকার ধারণ করে। পরিস্থিতি মোকাবেলায় নাগরিকদের চলাচলের ওপর নিষেধাজ্ঞাসহ কঠোর নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেয় চীন সরকার।

এতে গত মাসের মাঝামাঝি সময় থেকেই সংক্রমিত ও মৃতের সংখ্যা কমে আসছে। দেশটির ন্যাশনাল হেলথ কমিশনের তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত দেশটিতে সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ হাজার ৪০৯, মৃত্যু হয়েছে ৩

কারিগরির ২১৪০ প্রতিষ্ঠানে পদ শূন্য, বদলি আবেদন নিয়ে সুখবর প…
  • ০৭ অক্টোবর ২০২৬
অধ্যাপক থেকে অফিস সহায়ক, মোট ২৩ পদে জনবল নিয়োগ দেবে কুমিল্ল…
  • ০৭ অক্টোবর ২০২৬
নির্বাচনে অংশগ্রহণ আর গণতন্ত্রের অংশীদারত্ব প্রতিষ্ঠা করা এ…
  • ০৭ অক্টোবর ২০২৬
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চাকরি, লাগবে ২ বছরের অভিজ্ঞতা
  • ০৭ অক্টোবর ২০২৬
ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২
  • ০৭ অক্টোবর ২০২৬
বিসিএস কর্মকর্তাদের মাস্টার্সের সুযোগ দিচ্ছে জাপান
  • ০৭ অক্টোবর ২০২৬