করোনা আক্রান্তদের সেবা দিতে উহান যেতে চান বাংলাদেশি জেরিন

০৬ মার্চ ২০২০, ১২:১৪ PM

© সংগৃহীত

প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে যখন সবাই ভীত সন্তস্ত্র, ঠিক তখনি সাহসিকতার পরিচয় দিলেন সৈয়দা জেরিন ইমাম নামে এক বাংলাদেশি তরুণী। চীনের হুবেইপ্রদেশের উহানের যে শহর থেকে এই ভাইরাস ছড়িয়েছিল সেখানে গিয়ে আক্রান্ত রোগীদের সেবা চান তিনি। সাহসী এই নারী বর্তমানে চীনের জিনানের শানডং বিশ্ববিদ্যালয়ের ডক্টরাল শিক্ষার্থী।

জেরিন এ বিষয়ে বাংলাদেশের চীন দূতাবাসকে ইতিমধ্যে একটি লিখিত চিঠি পাঠিয়েছেন। চিঠিটি গণপ্রজাতন্ত্রী চীন দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। তার সঙ্গে একটি আলোকচিত্র।

প্রসঙ্গত গত বছরের শেষ দিকে চীনের মধ্য শহর উহানের একটি সামুদ্রিক খাদ্য বাজার থেকে করোনাভাইরাস ছড়ায়। এর পর বেইজিং এবং সাংহাইসহ চীনা শহরগুলো এবং বিশ্বের কমপক্ষে ৮০ টি দেশে করোনা ছড়িয়ে পড়েছে।

কারিগরির ২১৪০ প্রতিষ্ঠানে পদ শূন্য, বদলি আবেদন নিয়ে সুখবর প…
  • ০৭ অক্টোবর ২০২৬
অধ্যাপক থেকে অফিস সহায়ক, মোট ২৩ পদে জনবল নিয়োগ দেবে কুমিল্ল…
  • ০৭ অক্টোবর ২০২৬
নির্বাচনে অংশগ্রহণ আর গণতন্ত্রের অংশীদারত্ব প্রতিষ্ঠা করা এ…
  • ০৭ অক্টোবর ২০২৬
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চাকরি, লাগবে ২ বছরের অভিজ্ঞতা
  • ০৭ অক্টোবর ২০২৬
ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২
  • ০৭ অক্টোবর ২০২৬
বিসিএস কর্মকর্তাদের মাস্টার্সের সুযোগ দিচ্ছে জাপান
  • ০৭ অক্টোবর ২০২৬