অধিনায়ক মাশরাফির শেষ ম্যাচ আজ

০৬ মার্চ ২০২০, ১০:১৯ AM

© ফাইল ফটো

অধিনায়ক হিসেবে আজ শেষ ম্যাচ খেলবেন মাশরাফি বিন মর্তুজা। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ আজ শুক্রবার। গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেয়ায় এটিই হতে চলেছে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়কের শেষ ম্যাচ।

ইতোমধ্যেই সিরিজ জয় নিশ্চি করেছে বাংলাদেশ। তবে শেষ ম্যাচ জিতে অধিনায়ক মাশরাফির বিদায়টা স্রণীয় করতে চাইছে সতীর্থরা। শেষ ম্যাচে জয়লাভ করতে পারলে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার পাশাপাশি অধিনায়ক হিসেবে ৫০ ম্যাচে জয়ের রেকর্ড গড়বেন মাশরাফি। যেটি দেশের কোন অধিনায়কের পক্ষেই এখনো সম্ভব হয়নি।

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি। ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে তার নেতৃত্বে কোয়ার্টার ফাইনালে উঠে বাংলাদেশ। এরপর ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার নেতৃত্বেই সেমিফাইনালে উঠে বাংলাদেশ। তার অধীনে এখন পর্যন্ত ৮৭টি ওয়ানডে খেলে ৪৯টিতে জয় আর ৩৬টিতে পরাজিত হয়েছে বাংলাদেশ। এমন রেকর্ড বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আর কোনো অধিনায়কের নেই।

ট্যাগ: ক্রিকেট
কারিগরির ২১৪০ প্রতিষ্ঠানে পদ শূন্য, বদলি আবেদন নিয়ে সুখবর প…
  • ০৭ অক্টোবর ২০২৬
অধ্যাপক থেকে অফিস সহায়ক, মোট ২৩ পদে জনবল নিয়োগ দেবে কুমিল্ল…
  • ০৭ অক্টোবর ২০২৬
নির্বাচনে অংশগ্রহণ আর গণতন্ত্রের অংশীদারত্ব প্রতিষ্ঠা করা এ…
  • ০৭ অক্টোবর ২০২৬
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চাকরি, লাগবে ২ বছরের অভিজ্ঞতা
  • ০৭ অক্টোবর ২০২৬
ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২
  • ০৭ অক্টোবর ২০২৬
বিসিএস কর্মকর্তাদের মাস্টার্সের সুযোগ দিচ্ছে জাপান
  • ০৭ অক্টোবর ২০২৬