মোদির সফর নিশ্চিত করল ভারত

০৫ মার্চ ২০২০, ০৯:১০ PM

© ফাইল ফটো

আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবাষির্কীর অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর নিশ্চিত আসবেন।বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করা হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার বৃহস্পতিবার জানান, প্রধানমন্ত্রী মোদি মজিববর্ষ উদযাপন অনুষ্ঠানের আমন্ত্রণ গ্রহণ করেছেন। মুজিববর্ষ উপলক্ষে আগামী ১৭ মার্চ তিনি ঢাকা সফর করবেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এই সফরে দ্বিপক্ষীয় বিষয়ও আলোচিত হবে। তা পরে ঠিক করা হবে। প্রধানমন্ত্রী মোদি কবে ঢাকা যাবেন ও কবে ফিরবেন, তা অবশ্য জানানো হয়নি।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সিপিএমের নেতা সীতারাম ইয়েচুরিকেও আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও এ বিষয়ে সরকারিভাবে কোনো মন্তব্য করা হয়নি।

কারিগরির ২১৪০ প্রতিষ্ঠানে পদ শূন্য, বদলি আবেদন নিয়ে সুখবর প…
  • ০৭ অক্টোবর ২০২৬
অধ্যাপক থেকে অফিস সহায়ক, মোট ২৩ পদে জনবল নিয়োগ দেবে কুমিল্ল…
  • ০৭ অক্টোবর ২০২৬
নির্বাচনে অংশগ্রহণ আর গণতন্ত্রের অংশীদারত্ব প্রতিষ্ঠা করা এ…
  • ০৭ অক্টোবর ২০২৬
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চাকরি, লাগবে ২ বছরের অভিজ্ঞতা
  • ০৭ অক্টোবর ২০২৬
ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২
  • ০৭ অক্টোবর ২০২৬
বিসিএস কর্মকর্তাদের মাস্টার্সের সুযোগ দিচ্ছে জাপান
  • ০৭ অক্টোবর ২০২৬