ফিলিস্তিনে গির্জা-মসজিদ বন্ধ রাখার সিদ্ধান্ত

০৫ মার্চ ২০২০, ০৫:৪৬ PM

© সংগৃহীত

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের মহামারী থেকে সুরক্ষায় যিশুখ্রিস্টের জন্মস্থান হিসেবে খ্যাত অধিকৃত পশ্চিমতীরের বেথেলহেমের সব গির্জা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার এক গির্জা কর্মকর্তা এমন তথ্য জানিয়েছেন। এছাড়া স্থানীয় গির্জা, মসজিদ ও অন্যান্য প্রতিষ্ঠান বন্ধে আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। পবিত্র ভূমি বেথেলহেমের একটি হোটেলে বেশ কয়েকজন করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ার পর এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক বলেন, নেটিভিটি গির্জা বৃহস্পতিবার সকাল পর্যন্ত তিনি খোলা দেখেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক গির্জা কর্মকর্তা বলেন, নিরাপত্তার কারণে কর্তৃপক্ষের সিদ্ধান্তে আমাদের সম্মান রয়েছে। আজ না হলেও কাল গির্জাটি বন্ধ রাখবো আমরা।

স্থানীয় স্বাস্থ্য পরিদফতরের প্রধান ইমাদ শাহাদেহ বলেন, গত ফেব্রুয়ারির শেষ দিকে একদল গ্রিস পর্যটক ওই হোটেলে এসেছিলেন। তাদের মধ্যে দুজন পরবর্তীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ইতিমধ্যে চার হোটেলকর্মীর শরীরে করোনাভাইরাস আক্রান্তের সন্দেহ করা হচ্ছে। দিন শেষে তা নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান।

কারিগরির ২১৪০ প্রতিষ্ঠানে পদ শূন্য, বদলি আবেদন নিয়ে সুখবর প…
  • ০৭ অক্টোবর ২০২৬
অধ্যাপক থেকে অফিস সহায়ক, মোট ২৩ পদে জনবল নিয়োগ দেবে কুমিল্ল…
  • ০৭ অক্টোবর ২০২৬
নির্বাচনে অংশগ্রহণ আর গণতন্ত্রের অংশীদারত্ব প্রতিষ্ঠা করা এ…
  • ০৭ অক্টোবর ২০২৬
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চাকরি, লাগবে ২ বছরের অভিজ্ঞতা
  • ০৭ অক্টোবর ২০২৬
ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২
  • ০৭ অক্টোবর ২০২৬
বিসিএস কর্মকর্তাদের মাস্টার্সের সুযোগ দিচ্ছে জাপান
  • ০৭ অক্টোবর ২০২৬