হোলি উৎসবে যোগ দিচ্ছেন না মোদী

০৪ মার্চ ২০২০, ০২:৪১ PM

© টিডিসি ফটো

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা ভাইরাসের আতঙ্কে আসন্ন হোলি উৎসবে যোগ দিচ্ছেন না। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই এই সিদ্ধান্ত নিয়েছেন মোদী। খবর এনডিটিভির।

বুধবার মোদী টুইটারে লিখেছেন, বিশ্ব জুড়ে যেভাবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে তা রুখতে বিশেষজ্ঞরা বড় কোনও জন সমাগম এড়ানোর পরামর্শ দিয়েছেন। তাই এ বছর আমি কোনও হোলির মিলন উৎসবে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সতর্ক অবস্থান নিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। ভারতীয় নাগরিকদের ইরান, ইতালি, দক্ষিণ কোরিয়া এবং সিঙ্গাপুর ভ্রমণ এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। পাশপাশি করোনা ভাইরাস সংক্রান্ত যে কোনও সাহায্যের জন্য হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।

ভারতের এ পর্যন্ত ২৮ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণের প্রমাণ পাওয়া গেছে।

চীনের উহানে এ ভাইরাসের প্রথম সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত তা বিশ্বের ৬০টি দেশে ছড়িয়ে গেছে। চীনের কমেছে সংক্রমণের মাত্রা। এই মুহূর্তে ইতালিতে বেশি সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে।

কারিগরির ২১৪০ প্রতিষ্ঠানে পদ শূন্য, বদলি আবেদন নিয়ে সুখবর প…
  • ০৭ অক্টোবর ২০২৬
অধ্যাপক থেকে অফিস সহায়ক, মোট ২৩ পদে জনবল নিয়োগ দেবে কুমিল্ল…
  • ০৭ অক্টোবর ২০২৬
নির্বাচনে অংশগ্রহণ আর গণতন্ত্রের অংশীদারত্ব প্রতিষ্ঠা করা এ…
  • ০৭ অক্টোবর ২০২৬
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চাকরি, লাগবে ২ বছরের অভিজ্ঞতা
  • ০৭ অক্টোবর ২০২৬
ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২
  • ০৭ অক্টোবর ২০২৬
বিসিএস কর্মকর্তাদের মাস্টার্সের সুযোগ দিচ্ছে জাপান
  • ০৭ অক্টোবর ২০২৬