মাশরাফি বাদ, নেই সাকিবও

১২ জানুয়ারি ২০২০, ০৯:৩৬ PM
মাশরাফি-সাকিব

মাশরাফি-সাকিব © ফাইল ফটো

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সেই সঙ্গে পেশাদার ক্রিকেটে এক বছরের নিষেধাজ্ঞায় থাকা সাকিব আল হাসানের নামও থাকছে না বিসিবির নতুন চুক্তিতে। রবিবার বোর্ড মিটিং শেষে এসব কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক মাশরাফি নিজেই নাকি বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে তার নাম না রাখার অনুরোধ করেছেন বলে জানিয়েছেন নাজমুল হাসান পাপন। আগামী মাসে জিম্বাবুয়ের বাংলাদেশ সফরে ওয়ানডে না থাকলেও মাশরাফির বিদায়ের জন্য ৫০ ওভারের সিরিজ যোগ করার সম্ভাবনা প্রবল।

বিসিবির সবশেষ চুক্তি অনুযায়ী, মাশরাফি ছিলেন এ-প্লাস ক্যাটাগরির ক্রিকেটার। যার বেতন ছিলও চার লাখ টাকা। একই ক্যাটাগরিতে আছেন আরও চারজন ক্রিকেটার। তারা হলেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদ উল্লাহ রিয়াদ।

গত বিশ্বকাপের পর ক্রিকেটে থেকে দূরে গিয়ে রাজনীতির মাঠে ছিলেন মাশরাফি। মাঝে বিসিবি সভাপতি তার জন্য বিদায়ী সিরিজ আয়োজনের প্রস্তাব দিলেও তিন মাসের সময় নেন মাশরাফি। সেই সময়ও একদিন শেষ হয়। এরপর হুট করেই চলতি বঙ্গবন্ধু বিপিএলে মাঠে ফিরেন তিনি। ঢাকা প্লাটুন তাকে অধিনায়ক ঘোষণা করে। দল প্লে অফে উঠলেও গতকাল শনিবারের ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে হাতের তালু ফেটে যায় মাশরাফির। ১৪টি সেলাই পড়েছে সেই হাতে। বিপিএল অনেকটা অনিশ্চিত হয়ে গেছে ম্যাশের জন্য।

পাকিস্তান সফর প্রসঙ্গে বিসিবি সভাপতি জানান, পাকিস্তানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠায় সরকারের পক্ষ থেকে এখনও অনুমিত মিলেনি। তাই বিসিবি তাদের আগের সিদ্ধান্তেই অটল থাকছে। সূচি অনুযায়ী, পাকিস্তান সফরে বাংলাদেশের তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলার কথা। কিন্তু বাংলাদেশ সেখানে শুধুমাত্র টি-টোয়েন্টি খেলতে রাজি ছিলও। আর টেস্টের জন্য নিরপেক্ষ ভেন্যুর প্রস্তাব দিয়ে আসছে। মিটিং শেষেও বোর্ড তার আগের সিদ্ধান্তেই কার্যত অটল থাকলো।

এদিকে, ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে নানা পরিবর্তন আসার ইঙ্গিত দিলেন বিসিবি সভাপতি। সেই সঙ্গে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানো হবে বলেও জানান পাপন।

ট্যাগ: ক্রিকেট
সেকেন্ড ইলেভেনের ক্রিকেটারদের আবাসন সমস্যা নিয়ে যা বলছে বিস…
  • ০৭ অক্টোবর ২০২৬
ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকারমের খতিব হওয়ার প্রস্তাব পেয়েছিল…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সিনিয়র না হইলে এখন পিডাইতাম’— ফেসবুক পোস্টের জেরে সিনিয়র-…
  • ০৭ অক্টোবর ২০২৬
আগে জানতাম জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এখন শুনি উপজেলায় উপজে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাবি থেকে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ৩৮ জন 
  • ০৭ অক্টোবর ২০২৬
সিঙ্গার বাংলাদেশে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২…
  • ০৭ অক্টোবর ২০২৬