জাবি থেকে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ৩৮ জন 

০৭ অক্টোবর ২০২৬, ০৮:২৪ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) থেকে ৪৯তম বিশেষ বিসিএসে শিক্ষা ক্যাডারে ৩৮ জন সুপারিশপ্রাপ্ত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৮ জন শিক্ষার্থী ৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা)-এ বিভিন্ন বিষয়ে ক্যাডারে গেজেটেড হওয়ায় জাবির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

অভিনন্দন বার্তায় জাবি উপাচার্য বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৮ জন শিক্ষার্থীর শিক্ষা ক্যাডারে নির্বাচিত হওয়া বিশ্ববিদ্যালয়ের জন্য আনন্দ ও গৌরবের। এ অর্জন তাদের মেধা, অধ্যবসায় ও পরিশ্রমের স্বীকৃতি। নবীন এই বিসিএস (শিক্ষা) ক্যাডারের শিক্ষকগণ তাদের অর্জিত জ্ঞান, দক্ষতা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে ভূমিকা রাখবেন।

ডোনাল্ড ট্রাম্পের উচ্চতা কত ফুট, ওজন ও বয়স কত?
  • ০৭ অক্টোবর ২০২৬
ডিআরইউ বর্ষসেরা রিপোর্টিং পুরস্কার দিচ্ছে নগদ
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে সেলফি বিতর্কে মেসি
  • ০৭ অক্টোবর ২০২৬
ক্যান্সার চিকিৎসায় ১৭টি রেডিওথেরাপি মেশিন কিনছে সরকার
  • ০৭ অক্টোবর ২০২৬
এসএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে ব্র্যাক, আবেদন ২০ অক্টোবর পর…
  • ০৭ অক্টোবর ২০২৬
ছাত্রীকে ‘মৌলবাদী সন্ত্রাসী’ আখ্যা, সেই শিক্ষিকার শাস্তির দ…
  • ০৭ অক্টোবর ২০২৬