আগে জানতাম জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এখন শুনি উপজেলায় উপজেলায়

০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩১ PM
অধ্যাপক ড. কামরুল হাসান মামুন

অধ্যাপক ড. কামরুল হাসান মামুন © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান মামুন বলেছেন, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পর্যাপ্ত শিক্ষক না থাকলেও নতুন নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে। আগে জানতাম জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এখন শুনি উপজেলায় উপজেলায়। বুধবার (৭ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

পোস্টে তিনি লেখেন, ‘৫২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১৬ হাজার ৮০০ শিক্ষক আছে, যার মধ্যে মাত্র ৬ হাজার ৪০০ শিক্ষকের পিএইচডি আছে! অথচ পিএইচডি হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার ন্যূনতম যোগ্যতা। তাহলে ২ হাজার ২০০ প্রভাষককে যদি বাদ দেই, বাকি থাকে ৮ হাজারের মতো, যাদের আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ারই কথা না। আমি অনেক দিন ধরে বলে আসছি যে জেলায় জেলায়, এখন শুনি উপজেলায় উপজেলায় বিশ্ববিদ্যালয়ের কথা। শিক্ষক তো নাই।’

তিনি আরও লেখেন, ‘আমাদের যেই সংখ্যক শিক্ষক, সেটা দিয়ে খুব বেশি হলে ২০টি সত্যিকারের বিশ্ববিদ্যালয় বানানো যেত। এই জন্যই জনমনে বিশ্ববিদ্যালয় নিয়ে বিরূপ ধারণা তৈরি হয়েছে, যা জ্ঞান প্রবাহে প্রতিবন্ধক। এই ৮ হাজার অযোগ্য শিক্ষকদের দেখে শিক্ষার্থী ও সাধারণ মানুষ ভাবে, “ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এমন?” বিশ্ববিদ্যালয়গুলোতে সবাই যে ভিসি হতে চায়, প্রোভিসি হতে চায়, এমনকি প্রক্টর হওয়ার জন্যও পাগল। কারণ এরা তো শিক্ষক না।’

পোস্টের চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্যকে ঘিরে একটি বক্তব্যের প্রসঙ্গ তুলে তিনি লেখেন, ‘আজকে কোথায় যেন দেখলাম সরকার চুয়েটের যাকে ভিসি হিসেবে নিয়োগ দিয়েছে, তিনি নাকি ঘোষণা দিয়েছেন, যেই শিক্ষক ও কর্মকর্তা বা কর্মচারী ভিসি-বিরোধী আন্দোলন করছে তাদের বেতন বন্ধ করে দিতে। জানি না কথাটি কতটা সত্য। যদি এই কথা বলেই থাকেন, ভিসি হিসেবে তার কি আর গ্রহণযোগ্যতা থাকে? ইন ফ্যাক্ট, শিক্ষার্থীরা যার বিরুদ্ধে আন্দোলন করছে, সেখানে আর ভিসি হিসেবে থাকতে চায় কেন? এই পদে কি এমন মধু?’

এর আগে দেশের বিভিন্ন জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রসঙ্গ টেনে সমালোচনা করে আসার কথা উল্লেখ করে পোস্টের শুরুতেই তিনি বলেন, ‘আমি অনেক দিন ধরে বলে আসছি যে জেলায় জেলায়, এখন শুনি উপজেলায় উপজেলায় বিশ্ববিদ্যালয়ের কথা শিক্ষক তো নাই।’

ডোনাল্ড ট্রাম্পের উচ্চতা কত ফুট, ওজন ও বয়স কত?
  • ০৭ অক্টোবর ২০২৬
ডিআরইউ বর্ষসেরা রিপোর্টিং পুরস্কার দিচ্ছে নগদ
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে সেলফি বিতর্কে মেসি
  • ০৭ অক্টোবর ২০২৬
ক্যান্সার চিকিৎসায় ১৭টি রেডিওথেরাপি মেশিন কিনছে সরকার
  • ০৭ অক্টোবর ২০২৬
এসএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে ব্র্যাক, আবেদন ২০ অক্টোবর পর…
  • ০৭ অক্টোবর ২০২৬
ছাত্রীকে ‘মৌলবাদী সন্ত্রাসী’ আখ্যা, সেই শিক্ষিকার শাস্তির দ…
  • ০৭ অক্টোবর ২০২৬