পাবলিক পরীক্ষার সময় কোচিং সেন্টার খোলা রাখার দাবি

১২ জানুয়ারি ২০২০, ১১:৪০ AM

© টিডিসি ফটো

পাবলিক পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ না রাখার দাবি জানিয়েছে ফ্রিল্যান্সারদের দ্বারা পরিচালিত ছায়া শিক্ষা প্রতিষ্ঠানের একটি সংগঠন এসোসিয়েশন অব শ্যাডো এডুকেশন, বাংলাদেশ (অ্যাসেব)। রবিবার দুপুরে রাজধানীর ফার্মগেটস্থ সংগঠনের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নেতারা এমন দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন সংগঠনের আহ্বায়ক মো. ইমদাদুল হক। এসময় সংগঠনের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান সোহাগ, পলাশ সরকার, মাহাবুব আরেফিন, শামসেয়ারা খান ডলি প্রমুখ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে মো. ইমদাদুল হক বলেন, ২০১৮ সালের ২৫ জানুয়ারি প্রথমবারের মতো এসএসসি পরীক্ষার সময় সরকরের পক্ষ থেকে কোচিং বন্ধ ঘোষণা করা হয়। সরকারের নির্বাহী আদেশে আমাদের প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখি। কিন্তু দৃশ্যমান ফল হলো সে বছর বিগত সময়ের মতই প্রশ্নপত্র ফাঁস অব্যাহত থাকে। আবার ২০১৯ সালের ডিসেম্বর মাসে প্রাথমিক শিক্ষা সমাপনীর পরীক্ষার সময় সরকার কোচিং বন্ধ ঘোষণা করেনি। ফলে আমাদের প্রতিষ্ঠানগুলোও খোলা ছিল, কিন্তু কোন প্রশ্নপত্র ফাঁস হয়নি। এর থেকে এটা সহজেই অনুমেয়, ফ্রিল্যান্সারদের দ্বারা পরিচালিত ছায়া শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সাথে প্রশ্নপত্র ফাঁস হওয়া সর্ম্পকযুক্ত নয়। ফলে আমরা বলতেই পারি, প্রশ্নপত্র ফাঁসের জন্য আমাদের প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার কোন যৌক্তিকতা নেই।

সংবাদ সম্মেলনে এসােসিয়েশন অব শ্যাডাে এডুকেশনের পক্ষ থেকে শিক্ষামন্ত্রীর নিকট ছায়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলােকে একটি সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে নিয়ে আসার আহ্বান জানিয়েছে, যাতে পাবলিক পরীক্ষার সময়ও এসব প্রতিষ্ঠান বন্ধ রাখতে না হয়। এতে করে বৈষম্য হাস পাবে, শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্থ হবে না এবং মেধাবী তরুণরাও এই সেক্টরে আসতে উৎসাহিত হবে বলে অভিমত সংগঠনটির নেতাদের।

সেকেন্ড ইলেভেনের ক্রিকেটারদের আবাসন সমস্যা নিয়ে যা বলছে বিস…
  • ০৭ অক্টোবর ২০২৬
ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকারমের খতিব হওয়ার প্রস্তাব পেয়েছিল…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সিনিয়র না হইলে এখন পিডাইতাম’— ফেসবুক পোস্টের জেরে সিনিয়র-…
  • ০৭ অক্টোবর ২০২৬
আগে জানতাম জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এখন শুনি উপজেলায় উপজে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাবি থেকে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ৩৮ জন 
  • ০৭ অক্টোবর ২০২৬
সিঙ্গার বাংলাদেশে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২…
  • ০৭ অক্টোবর ২০২৬